স্ট্রিম সংবাদদাতা

ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বদলে যাচ্ছে নাম। স্থানীয় এমপির ডিও লেটারের পর ঐতিহ্যবাহী ‘পাগলা’ নাম পরিবর্তন করে ‘আদর্শনগর’ করার উদ্যোগ ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে।
স্থানীয়দের অভিযোগ, কারও মতামত ও গণশুনানি ছাড়াই প্রস্তাব পাঠিয়েছে উপজেলা প্রশাসন। ঐতিহ্যবাহী ‘পাগলা’ নাম ও উপজেলা সদরের স্থান পাগলা থানা এলাকাতেই বহাল রাখার দাবি তাঁদের।
পীর-আউলিয়া, পাগল-সাধকদের আগমনের কারণে একসময় এ জনপদের পরিচিতি হয় ‘পাগলা’ নামে। সেই পরিচিতি থেকেই গফরগাঁওয়ের দক্ষিণাঞ্চলে সুতিয়া নদীর তীরের আট ইউনিয়ন নিয়ে গড়ে ওঠা থানার নামও হয় পাগলা। বছরের পর বছর ধরে ইতিহাস, ঐতিহ্য আর মানুষের পরিচয়ের সঙ্গে জড়িয়ে আছে এই নাম।
পাগলা থানার আট ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দাবি একটি স্বতন্ত্র উপজেলা। ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) সংসদীয় আসনে বিএনপি থেকে নির্বাচিত মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর নির্বাচনি প্রতিশ্রুতি ছিল জয়ী হতে পারলে পাগলা থানাকে উপজেলা করা।
তবে নতুন উপজেলা গঠনের কার্যক্রম শুরু হলেও, পরিবর্তন করা হচ্ছে বহু বছরের পরিচিত ‘পাগলা’ নামটি। প্রস্তাবিত উপজেলার নাম রাখা হয়েছে ‘আদর্শনগর’। গত ৩০ মার্চ নাম পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও লেটার দেন স্থানী সংসদ সদস্য। একই সঙ্গে বদলে যাবে পাগলা থানার নামও। প্রস্তাবিত উপজেলা সদর হবে সংসদ সদস্যের নিজ এলাকার পাশের উস্থি ইউনিয়নের নয়াবাড়ী মৌজায়।
নাম ও উপজেলার জন্য স্থান পরিবর্তনে নারাজ স্থানীয়রা। প্রতিবাদে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। অভিযোগ রয়েছে, এ বিষয়ে স্থানীয়দের মতামত নিতে গণশুনানি করা হয়নি।
এলাকার বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, গফরগাঁও উপজেলায় ১৫টি ইউনিয়ন রয়েছে। উপজেলার দক্ষিণ অংশের আটটি ইউনিয়ন—দত্তের বাজার, উস্থি, পাঁচবাগ, মশাখালী, লংগাইর, পাইথল, নিগুয়ারী ও টাঙ্গাব নিয়ে ২০১২ সালে দত্তের বাজার ইউনিয়নের পাগলা বাজারে পাগলা থানা প্রতিষ্ঠিত হয়। উপজেলা সদর থেকে দূরে হওয়ায় প্রশাসনিক কার্যক্রম বিকেন্দ্রীকরণ করে নতুন উপজেলা গঠনের জন্য স্থানীয় বাসিন্দারা দাবি জানিয়ে আসছিলেন।
মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর উপজেলা গঠনের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর কাছে আবেদন করেন। পরে জেলা প্রশাসনের নির্দেশনায় গফরগাঁও উপজেলা প্রশাসন সম্ভাব্যবতা যাচাই করে চলতি বছরের ২৯ এপ্রিল একটি প্রস্তাব পাঠায়। সেটি জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার দপ্তর হয়ে স্থানীয় সরকার বিভাগে যায়। এর আগে গত ৩০ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে প্রস্তাবিত পাগলা উপজেলার নাম পরিবর্তনের জন্য আধা সরকারি পত্র (ডিও) দেন মোহাম্মদ আক্তারুজ্জামান।
ওই আধা সরকারি পত্রে বলা হয়, গত ১ মার্চ গফরগাঁও উপজেলাকে বিভক্ত করে ‘পাগলা’ নামের উপজেলা গঠনসংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে ১৬ মার্চ তারিখের নির্দেশনা মোতাবেক প্রস্তাবিত পাগলা উপজেলার নাম পরিবর্তন করে ‘আদর্শনগর’ উপজেলা নামকরণের জন্য পুনঃপেশ করা প্রয়োজন। প্রতিমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত পাগলা উপজেলার নাম পরিবর্তে আদর্শনগর করার কথা উল্লেখ করা হয় ওই চিঠিতে।
সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, পাগলা নামটা নিয়ে যে কেউ বিব্রত হয়, নামটি কারও পছন্দ নয়। ইতিবাচক ও সুন্দর একটি নাম ‘আদর্শনগর। এটি সবাই মিলে ঠিক করে দিয়েছে। যারা বিরোধিতা করছেন, তারা বিগত নির্বাচনে ধানের শীষের বিপক্ষে কাজ করেছেন, জামায়াত এবং কিছু ফ্যাসিস্টও রয়েছে।
প্রস্তাবিত আদর্শনগর উপজেলার আয়তন ২৩৫ দশমিক ৪৬ বর্গকিলোমিটার। জনসংখ্যা প্রায় ২ লাখ ৩১ হাজার ৩০১ জন। বিদ্যমান নতুন উপজেলা, থানা ও তদন্ত কেন্দ্র স্থাপনসংক্রান্ত নীতিমালা, ২০০৪ (সংশোধিত) অনুযায়ী প্রস্তাবিত আদর্শনগর উপজেলা গঠনের জন্য ইউনিয়নের সংখ্যা ও জনসংখ্যার শর্ত পূরণ হলেও আয়তন অনুযায়ী শর্ত পূরণ হয়নি।
তবে ভৌগোলিক অবস্থান, অবকাঠামোগত অসুবিধা ও নাগরিকসেবা বিবেচনায় উপজেলা স্থাপন নীতিমালার উপানুচ্ছেদ-১ এর ‘চ’ অনুযায়ী শর্ত শিথিল করে জনস্বার্থে আদর্শনগর উপজেলা গঠন করা যেতে পারে বলে সভায় মত দেওয়া হয়। প্রস্তাবিত উপজেলার সদর দপ্তর উস্থি ইউনিয়নের নয়াবাড়ী মৌজায় স্থাপন করার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত আদর্শনগর উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে উপজেলার সীমানাভুক্ত পাগলা থানার নামও পরিবর্তন করা যেতে পারে বলে মত দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা বলেন, সংসদ সদস্য আক্তারুজ্জামানের বাড়ি পাগলা থানার লংগাইর ইউনিয়নের সৈয়দপাড়া গ্রামে। সংসদ সদস্যের নিজ বাড়ি থেকে পাগলা থানার দূরত্ব প্রায় ৮ থেকে ৯ কিলোমিটার। বর্তমানে পাগলা থানা যেখানে রয়েছে, সেখান থেকে প্রায় চার-পাঁচ কিলোমিটার দূরে নয়াবাড়ী মৌজায় আদর্শনগর নামে উপজেলা করার প্রস্তাব করা হয়। যেটি সংসদ সদস্যের গ্রামের বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে। প্রস্তাবিত কান্দিপাড়া পৌরসভার দূরত্ব প্রস্তাবিত উপজেলা সদর দপ্তরের ২০০ মিটারের মধ্যে। সংসদ সদস্যের সুবিধার জন্যই পাগলা থানার আশপাশে উপজেলা না করে নিজ বাড়ির কাছাকাছি নেওয়া হচ্ছে।
স্থানীয় মন্দিলা গ্রামের বাসিন্দা নাজিম উদ্দিন বলেন, ‘এই স্থানের নাম পাগলা হয়েছে; কারণ এখানে অনেক ওলি আসতেন। এ অঞ্চলের মুখী এলাকায় একজন ওলি আছেন, ডুবাইলে একজন ওলি আছেন। সব ওলি এখানে আসতেন, বসতেন। এ জন্য বাজারটির নাম দেওয়া হয় পাগলা বাজার। নামটা নিয়ে আমরা গর্বিত, এটা ওলিদের জায়গা। থানা পাগলা, উপজেলাও পাগলা হবে। এটাই আমরা চাই।’
স্থানীয় বাসিন্দা আলী আলম বলেন, পাগলা নামে উপজেলা হবে বলেছিলেন এমপি। কিন্তু এখন নাম বদলে যাচ্ছে। আমরা চাই যে নামে থানা রয়েছে, সে নামেই উপজেলা হোক।
দত্তের বাজার ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ফজলুল হক বলেন, ‘শুনছি এমপি নাম পরিবর্তন করতে চাচ্ছেন। এ নিয়ে গণশুনানি হওয়ার কথা। কিন্তু গণশুনানি হয়নি।’
গত ৮ এপ্রিল স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে একটি স্মারকলিপি জমা দেন স্থানীয় বাসিন্দারা। প্রধানমন্ত্রী বরাবর দেওয়া ওই স্মারকলিপিতে পাগলা থানার ৮টি ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত নতুন উপজেলা পাগলা নামে বাস্তবায়নের জন্য আবেদন করা হয়। কিন্তু প্রশাসন তা আমলে নেয়নি।
গফরগাঁওয়ের ইউএনও এন এম আবদুল্লাহ-আল-মামুন বলেন, ‘ইউনিয়নগুলোতে চেয়ারম্যান না থাকায় সমন্বয় কমিটি ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের নিয়ে বিশেষ সভা করে মতামতসহ প্রস্তাব পাঠানো হয়েছে। জনপ্রতিনিধি না থাকায় গণশুনানি আমাদের পক্ষ থেকে করা সম্ভব হয়নি।’
ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ‘প্রশাসনিক কাজে সহযোগিতার জন্য নাগরিক সেবা মানুষের কাছাকাছি নিয়ে যেতে গফরগাঁওকে ভাগ করে দুটি উপজেলা করা হবে। এ বিষয়ে ইতোমধ্যে গণশুনানি হয়েছিল উপজেলা পর্যায়ে। তার প্রেক্ষিতে একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রস্তাবনাটি বর্তমানে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত কমিটিতে উপস্থাপনের অপেক্ষায় রয়েছে।

.png)

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৬ শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। শিক্ষাছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগ না দেওয়ায় এই ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাদের বিশ্ববিদ্যালয় থেকে ছুটিকালীন পাওয়া সব অর্থ ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
২৪ মিনিট আগে
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
২ ঘণ্টা আগে
সংসদ সচিবালয়ের ঐচ্ছিক তহবিলের অনুদানপ্রাপ্তদের তালিকায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর মেয়ের নাম থাকার জেরে তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) আবু সালেহ মোহাম্মদ গোফরানকে বরখাস্ত করা হয়েছে।
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) সকালে উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে