স্ট্রিম প্রতিবেদক

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। ঝড়টির নাম দেওয়া হয়েছে ‘মোন্থা’।
এটি আজ (২৭ অক্টোবর) ভোররাত তিনটায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩ শ ৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৩ শ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১২ শ ৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২ শ ৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল বলে আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে এবং আগামীকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এই পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে না যেতে বলা হয়েছে।

.png)

কক্সবাজারের চকরিয়ায় দূরপাল্লার বাসের সঙ্গে যাত্রীবাহী লেগুনার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার খুটাখালী নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। বাসটি লাল-সবুজ পরিবহনের একটি চেয়ার কোচ।
৩৩ মিনিট আগে
রাঙামাটিতে সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় প্রধান ফটকে এ মানববন্ধন হয়।
১ ঘণ্টা আগে
হামের উপসর্গে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৫১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
রাজশাহী মহানগরে সড়কের পাশে রিকশা রাখা নিয়ে মারধরে এক রিকশাচালকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে নগরের মালোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই স্থানীয় একটি ফার্মেসির মালিক-কর্মচারীদের বিরুদ্ধে হত্যা মামলা করেছে নিহতের পরিবার।
১ ঘণ্টা আগে