স্ট্রিম প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম ভাঙিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে প্রায় ১৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মোতাল্লেছ হোসেন নামে ওই ব্যক্তির বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। মোতাল্লেছ নিজেকে খালেদা জিয়ার ‘লিয়াজোঁ অফিসার’ পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিআইডির প্রাথমিক অনুসন্ধানে মোতাল্লেছ হোসেনের নামে খোলা একটি ব্যাংক হিসাবে প্রায় ২০ কোটি টাকার লেনদেনের প্রমাণ মিলেছে। তার ‘এম এল ট্রেডিং’ নামে একটি প্রতিষ্ঠানের কথা বলা হলেও, বাস্তবে এর কোনো কার্যক্রম বা অস্তিত্ব নেই। যদিও প্রতিষ্ঠানটির নামে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স রয়েছে, তবে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কোনো কার্যক্রম পাওয়া যায়নি।
অভিযোগ রয়েছে, মোতাল্লেছ হোসেন নিজেকে কখনও গার্মেন্টস মালিক, কখনও চা-বাগানের উদ্যোক্তা, আবার কখনো ঠিকাদার, ব্যবসায়ী পরিচয় দিয়ে প্রভাবশালী মহলের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতেন। এরপর তিনি বিএনপির দলীয় সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে খালেদা জিয়ার অসুস্থতার কথা বলে তার নিজের ব্যাংক হিসাবে প্রায় ১৫ কোটি টাকা সংগ্রহ করেন। পরে এই অর্থ তিনি আত্মসাৎ করেন।
বর্তমানে মোতাল্লেছ হোসেনের বিভিন্ন ব্যাংক হিসাবে থাকা প্রায় ৫ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৭৮২ টাকা আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ঘটনায় গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২)(৪) ধারায় পল্লবী থানায় একটি মামলা করা হয়। মামলায় মোতাল্লেছ হোসেনের নাম উল্লেখ এবং আরও ২-৩ জনকে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে। এই প্রতারণায় জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে সিআইডি।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে