স্ট্রিম প্রতিবেদক
চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি জানানো হয়েছে জাতীয় সংসদে। পাশাপাশি সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালু না হওয়ায় শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় ‘পয়েন্ট অব অর্ডার’-এ দাঁড়িয়ে এ বিষয়গুলো উত্থাপন করেন দুজন সংসদ সদস্য।
ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও পেশায় চিকিৎসক মো. আব্দুস সালাম চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ‘দেশে চিকিৎসকদের ওপর হামলা এবং তাঁদের গায়ে হাত তোলার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ক্রমেই বাড়ছে। চিকিৎসা সেবার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।’
স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, চিকিৎসকদের সুরক্ষার জন্য অবিলম্বে ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’ বা ‘চিকিৎসক সুরক্ষা আইন’ প্রণয়ন করা প্রয়োজন। এ ধরনের আইন না হলে দেশের চিকিৎসা ব্যবস্থা মারাত্মক সংকটের মুখে পড়তে পারে বলে তিনি সতর্ক করেন।
এরপর সংসদ সদস্য কলিমুদ্দিন মিলন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের বিষয়টি উত্থাপন করেন। তিনি জানান, প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত সুনামগঞ্জ মেডিকেল কলেজের ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এখনো চালু হয়নি। ফলে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা, যাঁরা বর্তমানে এমবিবিএস ডিগ্রির শেষ পর্যায়ে রয়েছেন, তাঁদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
কলিমুদ্দিন মিলন বলেন, হাসপাতাল চালু না হওয়ায় শিক্ষার্থীরা নিজেদের শিক্ষা কার্যক্রম ও পেশাগত ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। এ পরিস্থিতিতে তাঁরা টানা তিন দিন রাজপথ অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শত শত শিক্ষার্থীর ভবিষ্যতের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত সমস্যার সমাধানে তিনি স্বাস্থ্যমন্ত্রীর সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৯ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪০ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে