স্ট্রিম ডেস্ক

মালয়েশিয়ার রাজধানীর কুয়ালালামপুরের জালান বেদারার বুকিত বিনটাং চত্বর ও আশপাশে বিশেষ অভিযান চালিয়ে ৭৭০ বিদেশি অভিবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে ৩৭৭ জন বাংলাদেশি রয়েছেন।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দেশটির সরকারি সংবাদ সংস্থা বারনামায় এই খবর প্রকাশিত হয়েছে। গতকাল (মঙ্গলবার) রাতে দেশটির ইমিগ্রেশন ডিপার্টমেন্টের এনফোর্সমেন্ট বিভাগ এই অভিযান চালায়।
পরিচয়পত্র না থাকা, মেয়াদের বেশি অবস্থান এবং অস্বীকৃত কার্ড বা পাস থাকার অপরাধে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্য ৩৭৭ বাংলাদেশি ছাড়াও, মিয়ানমারের ২৩৫, নেপালের ৭২, ভারতের ৫৮, দুই নারীসহ ইন্দোনেশিয়ার ১৯জন এবং অন্যান্য দেশের তিন পুরুষ ও ছয় নারী রয়েছেন।
অভিযান স্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির ইমিগ্রেশন ডিপার্টমেন্টের এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বাসরি ওথম্যান বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে রাত ৭টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত ‘অপারেশন বেলানজা’ শীর্ষক এই অভিযান চলে। স্থানীয়দের অভিযোগ ছিল ওই চত্বরে বিদেশিরা জড়ো হয়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালাচ্ছিল।’
বারনামার খবরে বলা হয়, বুকিত বিনটাং এলাকায় রাতে লোকজন জড়ো হয়ে আড্ডা দেয়। সেখানে হঠাৎ চালানো এই বিশেষ অভিযান অনেকে হতভম্ব হয়ে পড়েন। কেউ কেউ বিভিন্ন ভবনের ছাদে উঠে, টেবিলের নিচে এবং ব্যবসা প্রতিষ্ঠানে লুকিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু শেষপর্যন্ত তাদের রক্ষা হয়নি।
সংবাদ সম্মেলনে বাসরি বলেন, ‘আশ্চর্যের ব্যাপার হলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চত্বরের পাশে ক্লোজ-সার্কিট ক্যামেরা (সিসিটিভি) মনিটরিং সিস্টেমসহ অনলাইন জুয়া খেলার একটি জায়গাও খুঁজে পেয়েছেন। যখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে তখনো সাত বিদেশি জুয়ায় ব্যস্ত ছিল। তারা এতটাই মগ্ন ছিল যে অভিযান চালানো কর্তৃপক্ষের উপস্থিতিও টের পায়নি। তাদের সবাইকে আটক করা হয়েছে।’
তিনি জানিয়েছেন, চত্বরে আশপাশে অন্ধকার পরিবেশ এবং সরু গলি হওয়ায় অভিযান চালাতে একটু বেগ পেতে হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ১০৬ সদস্য এই অভিযানে অংশ নেয়। তারা ২৪৪৫ জনের কাগজপত্র যাচাই করে। এর মধ্যে ১৬০০ জন বিদেশি এবং ৮৪৫ জন ছিল স্থানীয়।
বাসরি বলেন, ‘২১ থেকে ৬৫ বছর বয়সী আটক সবাইকে প্রাথমিক যাচাইয়ের জন্য প্রথমে পুত্রজায়া ইমিগ্রেশন বিভাগে নেওয়া হয়। পরে সেখান থেকে অধিকতর তদন্তের জন্য বুকিত জলিল এবং লেংগেং ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে।’
এসময় তিনি স্থানীয় জনসাধারণ এবং নিয়োগকর্তাদের অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার ব্যাপারে সতর্ক করেছেন। অবৈধ অভিবাসীদের আশ্রয় দিলে স্থানীয়দের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৮ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে