স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক র্যাব সদস্য নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনায় ওই এলাকায় অভিযান চালাবে যৌথবাহিনী। তার আগে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের পালিয়ে যাওয়া ঠেকাতে উপজেলার জঙ্গল সলিমপুরের ‘ছিন্নমূল জনপদ’ এলাকার সব প্রবেশ ও বের হওয়ার পথে চেকপোস্ট বসানো হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত ওই ঘটনায় কোনো মামলা হয়নি বলে স্ট্রিমকে নিশ্চিত করেছেন র্যাব–৭-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন।
র্যাব কর্মকর্তা মোজাফফর বলেন, ‘আমাদের সদস্যদের ওপর সন্ত্রাসীরা হামলা চালানোর পর আমরা দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলি। যেন কেউ পালাতে না পারে, এ জন্য সব প্রবেশ ও বের হওয়ার পথ চেকপোস্ট দিয়ে নিয়ন্ত্রণে রাখা হয়েছে। যৌথবাহিনীর অভিযানের প্রস্তুতি চলছে। তবে কখন অভিযান শুরু হবে, তা বলা যাচ্ছে না।’
এর আগে সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের ‘ছিন্নমূল জনপদ’ এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলা শিকার হন র্যাব সদস্যরা। সেখানে র্যাব–৭-এর প্রতিনিধিত্বকারী বিজিবির নায়েব সুবেদার আব্দুল মোতালেব মারধরে নিহত হন। আহত হন তাঁর সঙ্গে থাকা র্যাবের আরও দুই সদস্য ও এক সোর্স। হামলায় গুরুতর আহত তিনজনকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে।
‘বাবা, তুমি এখন যেয়ো না’
নিহত র্যাব সদস্য আব্দুল মোতালেবের বাড়ি কুমিল্লার কোটবাজারে। আট ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। লেখাপড়া শেষে বিজিবিতে যোগ দেন। গত দুই বছর র্যাব-এ কাজ করেছেন। সর্বশেষ গত শনিবার (১৭ জানুয়ারি) পরিবারের সবাইকে নিয়ে বাড়িতে এসেছিল। তাঁর মেয়ে বলেছিল, ‘বাবা, তুমি এখন যেয়ো না।’ মেয়ের কথা না শুনেই তিনি কাজে যোগ দেন বলে জানান আব্দুল মোতালেবের ভাই জাকির হোসেন ভূঁইয়া।
জাকির হোসেন বলেন, ‘গতকাল অভিযানে যাওয়ার পর সন্ত্রাসীদের গুলিতে সে শহীদ হয়েছে। একজন সামরিক কর্মকর্তারও নিরাপত্তা নেই। সরকারের কাছে অনুরোধ করছি, যারা হত্যা করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যেন কোনো মায়ের মুখ যেন খালি না হয়। কোনো মেয়ে যেন তার বাবাকে না হারায়। স্ত্রী যেন স্বামীহারা না হয়।’
আব্দুল মোতালেবের মেজো ভাই মজিবুর রহমান বলেন, ‘আমার ভাই অনেক ভালো মানুষ ছিল। সে সরকারি চাকরি করলেও সমাজের মানুষের সঙ্গে মিশে সামাজিক কাজ করত। ছোট ভাইকে হারিয়ে আমরা এখন দিশাহারা। তাঁর ছেলেমেয়েরা এতিম হয়ে গেছে।’

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে