স্ট্রিম প্রতিবেদক

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ও শ্রমিকদের নিয়ে হাডুডু খেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার সপ্তম ছায়ামঞ্চ প্রাঙ্গণে এ খেলার আয়োজন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।
‘টিম শিয়াল’ ও ‘টিম গুইসাপ’ নামে দুই দলের মাঝে অনুষ্ঠিত খেলার পুরস্কার ছিল ব্যতিক্রমধর্মী। বিজয়ী দল পায় একটি তরমুজ ও অন্যদল পায় দুটি আনারস। এ ছাড়া খেলোয়াড়দের গামছা ও মেডেল প্রদান করা হয়। ৫ রাউন্ডের খেলায় ৩টিতে জয়ী হয় টিম গুইসাপ।
খেলা উপভোগ করতে আসা ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, এই আয়োজনটি অনেক উপভোগ করেছি। অনেকদিন পর হাডুডু খেলা চোখের সামনে দেখলাম। আশা করছি সামনেও এমন আয়োজন দেখব।
ছুটির দিনে ক্যাম্পাসে ঘুরতে আসা মো. রিদওয়ান হায়দার বলেন, 'আমরা জানতাম না এই প্রোগ্রামেরর কথা। হুট করে দেখি হাডুডু খেলা হচ্ছে। তাই এখানে দাঁড়িয়ে খেলা উপভোগ করলাম।'
‘টিম গুইসাপ’ দলের বিশ্ববিদ্যালয়ের দোকানি মো. সজল স্ট্রিমকে বলেন, আমরা সারাদিন কাজ করি। তাই খেলাধুলা করতে পারিনা। শিক্ষার্থী ভাই-বোনদের এত সুন্দর একটা খেলা আয়োজন করার জন্য ধন্যবাদ। আমরা জিতেছি। তাই আরো খুশি লাগছে।
ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি অদ্রি অংকুর স্ট্রিমকে বলেন, 'আমরা যখন বিশ্ববিদ্যালয়ে আসি তখন বড় বড় গুইসাপ রাস্তা পার হতে দেখতাম। রাতের বেলা অনেক শিয়ালও দেখতাম। কিন্তু বিশ্ববিদ্যালয়ে অপরিকল্পিত উন্নয়নের কারণে প্রাণিকুল ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু ক্যাম্পাসের প্রকৃতির খুব গুরুত্বপূর্ণ দুইটা এলিমেন্ট গুইসাপ ও শেয়াল, তাই দুইটা টিমের নাম এদের নামে রেখেছি।'
খেলার আয়োজনের বিষয়ে অদ্রি অংকুর বলেন, দীর্ঘদিন ধরে দেখছি আমাদের শ্রমিক শ্রেণির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিস্তর একটা দুরত্ব আছে। খেলার মধ্য দিয়ে সবার সাথে যেন আন্তরিক সম্পর্ক তৈরি হয় তাই এই আয়োজন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৬ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে