স্ট্রিম প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া শাখার ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়ন যুব লীগের সভাপতি সলিম পাটোয়ারী (৪০), তুরাগ থানা আওয়ামী লীগের কর্মী আবু সাইদ (৪২), জাতীয় শ্রমিক লীগের কমলাপুর শাখার সদস্য সচিব মাসুদ পারভেজ (৪৭), বংশাল থানা যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম (৪৮), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসম্পাদক খাজা টিপু ফরহাদ ওরফে মোল্লা (৩০), ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ২৮ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি কামাল হোসেন মৃধা (৩৭) এবং রাজশাহী জেলা ছাত্রলীগের সদস্য সাগর হাসান (৩২)।
ডিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের একটি টিম পল্টনের আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে সলিম পাটোয়ারীকে গ্রেপ্তার করে। একই দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে ডিবি উত্তরা বিভাগের একটি টিম তুরাগ থানার ভাটুলিয়া এলাকা থেকে আবু সাইদকে আটক করে।
এছাড়া সোমবার দুপুর দুইটার দিকে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম মতিঝিল এলাকা থেকে মাসুদ পারভেজকে গ্রেপ্তার করে। একই বিভাগের আরেকটি টিম রাত ৮টার দিকে বংশাল থানার নয়াবাজার মোড় থেকে মাহবুব আলমকে আটক করে।
অন্যদিকে রাত ৮টার দিকে মিরপুর গোয়েন্দা বিভাগ মিরপুর এলাকা থেকে খাজা টিপু ফরহাদকে গ্রেপ্তার করে। রাত ৯টার দিকে দারুস সালাম এলাকা থেকে কামাল হোসেন মৃধাকে আটক করে ডিবির মিরপুর জোনাল টিম।
ডিবি সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ডিবির তেজগাঁও বিভাগের আরেকটি টিম মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে সাগর হাসানকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৮ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে