
রাজধানীর লালবাগের শহীদনগর এলাকায় মোহাম্মদ রাফি (২৬) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৯টার দিকে শহীদনগর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত রাফি ওই এলাকার তাজ উদ্দিনের ছেলে। তিনি অনলাইনে টি-শার্টের ব্যবসার সঙ্গে জড়িত।
হাসপাতালে রাফিকে নিয়ে আসা তাঁর বন্ধু সজীব জানান, রাতে ইমন, শাহাবুদ্দিন, রেজাউল ও মিন্টুসহ একদল দুর্বৃত্ত এসে রাফির কাছে শাহিন নামের এক ব্যক্তির খোঁজ জানতে চান। রাফি ওই ব্যক্তির অবস্থান জানাতে না পারায় তাঁরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে রাফিকে মারধর করে চলে যাওয়ার সময় তাঁর পাঁজরে গুলি করেন তাঁরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, লালবাগ এলাকা থেকে গুলিবিদ্ধ এক যুবককে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাঁর ডান পাঁজরে গুলির আঘাত রয়েছে। অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
.png)




-2269a6-256x144.webp)

