স্ট্রিম সংবাদদাতা

চুরির অভিযোগ এনে পুলিশ সদস্যদের মেসের অস্থায়ী কেয়ারটেকার মো. ইউনুস ফকিরকে (৪০) জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনের ঘটনায় পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিন পুলিশ সদস্যকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ সিদ্দিকি এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যাহার হওয়া তিনজন হলেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম। দুই পুলিশ কনস্টেবল মো. কাওসার ও পুলিশ কনস্টেবল মো. আব্দুল্লাহ আল মামুন।
ভুক্তভোগী মো. ইউনুস ফকির পিরোজপুর সদর উপজেলার খানাকুনিয়ারি গ্রামের মৃত মোবারেক আলী ফকিরের ছেলে। তিনি দুই কন্যা সন্তানের জনক। পুলিশ অফিসার্স মেসের অস্থায়ী কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তার পরিবার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি জানিয়েছেন।
ইউনুস এর পরিবার ও স্থানীয়রা জানান, গত সোমবার (১৩ এপ্রিল) টাকা চুরির অভিযোগে মেসে কেয়ারটেকার ইউনুসকে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদের সময় তাকে অমানবিকভাবে শারীরিক নির্যাতন করা হয়। এমনকি তার শরীরের সংবেদনশীল স্থানে মোমের আগুন দিয়ে পোড়ানো হয়েছে। এমনকি পরিবারের কাছে চাপ দিয়ে চুরির যাওয়া টাকার সমপরিমাণ দিতে বাধ্য করা হয়।
পরে ঘটনাটি গোপন রাখতে প্রথমে তাঁকে সরকারি হাসপাতালে ভর্তি না করে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। সেখানে চিকিৎসকদের কাছেও প্রকৃত ঘটনা বলতে বাধা দেওয়া হয়। পরদিন ১৪ এপ্রিল পুলিশ সুপারের নির্দেশে তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেও নির্যাতনের প্রকৃত ঘটনা গোপন রাখতে ইউনুসকে ভিন্ন বক্তব্য দিতে চাপ প্রয়োগ করা হয়েছে বলে দাবি পরিবারের।
পরবর্তী সময়ে ইউনুসকে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী’র কাছে নিয়ে যাওয়া হয়। এরপর তিনি ইউনুসের কাছ থেকে বিস্তারিত শোনার পর ওই মেসে কাজ করা ঝাড়ুদার শাকিলকে ডেকে পাঠান। পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদে শাকিল টাকা চুরির কথা স্বীকার করেন এবং পুলিশ সেই টাকা উদ্ধার করে। এরপর ইউনুস প্রথমে যে টাকা দিয়েছিল সেগুলো তাকে ফেরত দেওয়া হয়। এছাড়া পুলিশের সঙ্গে পেরে উঠবেন না; এই আশঙ্কায় তারা কোথাও কোনও অভিযোগ দেননি।
ইউনুসের ভাই আনিসুর রহমান বলেন, ‘আমার ভাইয়ের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা চরম অমানবিক। যেভাবে আমার ভাইকে নির্মম নির্যাতন করা হয়েছে, তাঁর বর্ণনা দেওয়াও অসম্ভব। আমার ভাইয়ের জীবন পঙ্গু করে দেওয়া হয়েছে। আমার ভাইয়ের পর্যাপ্ত চিকিৎসা দরকার। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’
ইউনুসের ভাইয়ের মেয়ে মাহমুদা বলেন, ‘আমরা অনেকবার আরিফ স্যারসহ সবাইকে বোঝানোর চেষ্টা করেছি, ওনারা আমাদের কোনও কথাই শোনেননি। আমার চাচাকে অনেক মেরেছেন। আমরা এর উপযুক্ত বিচার চাই। কী করবে আমরা চাচা কীভাবে কাজ করবে, ওনি তো এখন প্রায় অচল।’
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. স্বাগত হাওলাদার জানান, তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং পুরুষাঙ্গে পোড়ার আলামত পাওয়া গেছে। তিনি বর্তমানে জেলা হাসপাতালে ভর্তি আছেন।
তবে অভিযোগের বিষয়ে আরিফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেন। তবে তিনি নিজে নির্যাতন করেননি বলে দাবি করে বলেন, রিপন নামে তাদের এক সোর্স রান্নাঘরে নিয়ে মোমবাতির ঘটনাটি ঘটিয়েছে।
এ বিষয়ে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ সিদ্দিকি বলেন, ‘প্রথমে আমরা বিষয়টি জানতে পারিনি। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।’
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ সুপার। তিনি জানান, ইউনুসের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব জেলা পুলিশ বহন করবে এবং সুস্থ হয়ে তিনি স্বপদে কাজ করবেন।
এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

চট্টগ্রাম বন্দরে আগামী চার দিনে জ্বালানি তেল নিয়ে ভিড়তে যাচ্ছে আরও পাঁচ জাহাজ। এতে ১ লাখ ৩৩ হাজার টন ডিজেল ও ৩২ হাজার টন জেট ফুয়েল আসার কথা।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল সোমবার (২০ এপ্রিল) তাঁর এই সফরসূচিতে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান গাবতলীর বাগবাড়ীতেও যাওয়ার কথা রয়েছে।
২ ঘণ্টা আগে
দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তকে সাধারণ মানুষের জন্য ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে অভিহিত করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
২ ঘণ্টা আগে
১৫ গুণীজনকে সম্মাননা এবং ১১৮ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতি। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর কাকরাইলে সমিতির বার্ষিক সাধারণ সভায় এই সম্মাননা ও বৃত্তি দেওয়া হয়।
১১ ঘণ্টা আগে