স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর কদমতলীর রসুলপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ রনি (২৮) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আজ বুধবার (৬ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। রনি কদমতলী থানার ৫৯ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের (ঢাকা ম্যাচ ইউনিট) সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে রসুলপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে রনি গুলিবিদ্ধ হন। তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রনির চাচাতো ভাই মোহাম্মদ হাসান জানান, রনি পেশায় একজন লাকড়ি ব্যবসায়ী। বিকেলে দুই পক্ষের গোলাগুলির মাঝখানে পড়ে তিনি গুলিবিদ্ধ হন। রনি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার বড়কুল পাটোয়ারী এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে। বর্তমানে তিনি কদমতলীর ঢাকা ম্যাচ নতুন কলোনি রেললাইন বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, কদমতলী এলাকা থেকে রনি নামের এক যুবক গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে এসেছেন। তাঁর বাঁ পায়ের হাঁটুতে গুলির আঘাত রয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, দুই পক্ষের মারামারিতে দুই থেকে তিনজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশের একটি দল রয়েছে। তবে আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৭ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৫ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
২৪ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগে