দপ্তরের কর্মীদের সঙ্গে মতবিনিময়
স্ট্রিম প্রতিবেদক

দেশের সর্বত্র শৃঙ্খলা ফেরাতে চান সদ্য দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্নীতি, অপরাধ ও অপতথ্য মোকাবিলায় জানিয়েছেন কঠোর অবস্থানের কথা। এমনকি নিজ দলের নেতাকর্মীরা অপরাধ করলেও রাজনৈতিক বিবেচনায় দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সরকারি ছুটির দিনে রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তরপ্রধানদের সঙ্গে মতবিনিময়ে এমন অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, দায়িত্ব নেওয়ার পর সরকারি ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ এমনই ছুটির দিনে নিজের দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে প্রথম সভায় আইনের শাসন প্রতিষ্ঠা, সবার নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্নীতির বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ ছাড়া ভুল তথ্য ও অপতথ্যের বিস্তার রোধে কার্যালয়ের কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় কর্মকর্তাদের কী নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী—জানতে চাইলে প্রেস সচিব সালেহ শিবলী স্ট্রিমকে বলেন, ‘উনি বলেছেন, আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যাতে প্রত্যেক মানুষ ঘরে-বাইরে নিরাপত্তা অনুভব করে। প্রত্যেকের মনে যে সেন্স অব সিকিউরিটি আসে।’
দুর্নীতি রোধে প্রধানমন্ত্রী সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন বলেও জানান প্রেস সচিব। প্রধানমন্ত্রী বলেছেন, ‘আগে এমন দুর্নীতি হয়েছে, যা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এখন আমরা দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র-সমাজ গড়তে চাই। সবাই মিলে যদি আমরা কাজ করি, একে অপরকে সহযোগিতা করি, তাহলে একটা দুর্নীতিমুক্ত দেশ গড়তে পারব।’
সর্বত্র শৃঙ্খলা বজায় রাখতে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিচ্ছেন জানিয়ে তার প্রেস উইং প্রধান বলেন, ‘প্রধানমন্ত্রী সবাইকে বলছেন, রুলস অ্যান্ড ডিসিপ্লিন মানতে। তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, আমরা শুধু অফিসে না, অফিসের বাইরে, রাস্তায়—সব জায়গায় যদি আমরা ডিসিপ্লিন মানি, এটা আমাদের সবার জন্যই ভালো।’
নিজ দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, ‘প্রধানমন্ত্রীর অফিসের দিকে সারা দেশের মানুষের দৃষ্টি থাকে। আপনারা-আমরা যদি সবাই মিলে ভালো কাজ করি, তাহলে মানুষ শান্তি পাবে, স্বস্তি পাবে। দেশের জনগণ অনেক আশা-স্বপ্ন নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। তাই আমাদের কাজ করতে হবে। এমন একটি রাষ্ট্র আমরা গড়তে চাই, যেখানে মানুষ স্বস্তি বোধ করবে। যেখানে মানুষ এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখবে। সাহস থাকবে। স্বপ্ন দেখবে।’
যেকোনো অপরাধে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই এমন বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, অপকর্মে জড়িত হলেই তাকে কঠোর শাস্তির আওতায় আনা হচ্ছে। আলোচিত কিছু ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, ‘কয়েক দিন আগে কিশোরগঞ্জের মিঠামইনে জাহাঙ্গীর নামে একজন বিএনপি নেতা নিজের বাড়িতে যাওয়ার জন্য বেড়িবাঁধের ২০টি গাছ কেটে ফেলেন। সঙ্গে সঙ্গে ওই লোকের পদ চলে গেছে। দল থেকে বহিষ্কার করা হয়েছে। গ্রেপ্তার হয়ে তিনি এখন আড়াই মাসের জেলে।’
তিনি আরও বলেন, ‘গত পরশু মাগুরায় দুই গ্রুপ ভিজিএফ কার্ড নিয়ে মারামারি করেছে। এরপর নির্দেশ দেওয়া হয়েছে—সবাই ধরতে। মামলা হয়েছে। ১৩ জনকে গ্রেপ্তারও করা হয়েছে। ক্ষমতাসীন দলের এই কয়েক দিনের কঠোর অবস্থান আশা করি বুঝতে পেরেছেন।’
সাংবাদিকদের সঠিক তথ্য নির্দ্বিধায় তুলে ধরার আহ্বান জানিয়ে সালেহ শিবলী বলেন, ‘যেখানেই অন্যায়, অনিয়ম, অনাচার এবং তাতে যারাই জড়িত থাকুক, আপনারা লিখবেন। এই ব্যাপারে কোনো বাধা নেই। ঘটনা যেটা সত্য, সেটা লিখবেন। এখানে কোনো কিছু করার নেই।’

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পরিবহন সেক্টরে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, ঈদের সময় কোনোভাবেই ভাড়া বাড়ানো যাবে না। কেউ চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
৩ ঘণ্টা আগে
ইরান-ইসরায়েল যুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। দুই দেশের বাইরেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে কাতার, ইরাক ও লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক করে দিয়েছে দূতাবাসগুলো।
৩ ঘণ্টা আগে
দেশের মানুষ অনেক আশা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীতে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এই কথা বলেন।
৪ ঘণ্টা আগে
সিলেটে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আমাদের সরকারের উদ্যোগটা মহৎ এবং আমরা জিরো টলারেন্স নিয়েই কাজ শুরু করেছি। এ দেশ থেকে অনেক টাকা পাচার হয়ে গিয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। দুর্নীতি নামক ব্যাধিটি আমাদের আঁকড়ে ধরেছিল। এ দেশটাকে দুর্নীতিমুক্ত করা আমাদের একটা কঠিন চ্যালেঞ্জ।’
৪ ঘণ্টা আগে