স্ট্রিম সংবাদদাতা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬টি ওয়ান শুটারগান ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-১১।
শুক্রবার (১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন র্যাব-১১-এর সিপিএসসি কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. নাঈম উল হক।
র্যাব জানায়, বৃহস্পতিবার রাতে কাঁচপুর ব্রিজের পিলারের নিচে একটি পরিত্যক্ত প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে ছয়টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি শটগানের গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর একটি দল সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে বালুর গদি সংলগ্ন এলাকায় এই অভিযান চালায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম ফেলে পালিয়ে গেছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামাদি সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

.png)

বিদ্যুৎ ও জ্বালানিসংকটসহ সার্বিক আর্থ-সামাজিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের ডাকার অনুরোধ জানিয়েছে জামায়াত। দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এ অধিবেশন ডাকার জন্য রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন ।
৩ মিনিট আগে
সঠিক পরিকল্পনা গ্রহণ না করলে বাংলাদেশ যত ঋণ রয়েছে, তাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়া যাবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
৭ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন বলে দেশটির গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেছে। তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (ছালেহ শিবলী)।
২ ঘণ্টা আগে
গ্যাস সরবরাহ না থাকায় ব্রাহ্মণবাড়িয়ার পাঁচটি ফিলিং স্টেশনের চারটিই বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন গাড়িচালকরা। ভাড়া বৃদ্ধি ও যান সংকটে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরাও।
৩ ঘণ্টা আগে