ফেসবুকে আনু মুহাম্মদ
স্ট্রিম ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধে চাপ দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ।
রোববার (৩১ মে) নিজের ফেসবুক ওয়ালে এক পোস্টে তিনি লিখেছেন, ‘বনলতা এক্সপ্রেস আমি দেখেছি। ব্রাহ্মণবাড়িয়ায় কিছু লোকজন যেসব অভিযোগ তুলে এর প্রদর্শনী বন্ধ করতে চাপ দিচ্ছে তা শুধু পুরোপুরি ভুল নয়, তা বিদ্বেষমূলক এবং অসুস্থ মানসিকতার লক্ষণ।’
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষা-সংস্কৃতির চর্চা আরও বাড়াতে হবে জানিয়ে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘সারাদেশের বিভিন্ন শহরের মতো এখানেও খাবারের দোকান, শপিংমল, বহুতল ভবনের সংখ্যা- চাকচিক্য বেড়েছে, কিন্তু পাঠাগার বাড়ে নাই, চলচ্চিত্র প্রদর্শনী, থিয়েটার, গান-নাচ চর্চার উপরে বাধার পর বাধা। কয়েক বছর আগে এই শহরেই ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মারক ভবনের ওপর হামলা হয়েছে। এসব কাজে লিপ্ত কাণ্ডজ্ঞানহীন অবোধ সন্ত্রাসী মানুষদের কথায় তো দেশ চলতে পারে না। ধর্মের নাম ব্যবহার করে তারা যে মাস্তানি করছে তাকে ধর্মের অবমাননা হিসাবে আখ্যায়িত করা সম্ভব।’
তিনি আরও লিখেছেন, ‘অবিলম্বে বৃহৎ আকারে এই শহরে “বনলতা এক্সপ্রেস” দেখাতে হবে। যারা এর প্রদর্শনীর বিরুদ্ধে তাদেরও এই চলচ্চিত্র দেখে তারপর তা নিয়ে আলোচনা-সমালোচনা করতে হবে। শুধু তাই নয়, এই শহরে চলচ্চিত্র উৎসব, থিয়েটার উৎসব, গানের মেলা ধারাবাহিকভাবে আয়োজন করতে হবে। শিল্পকলা একাডেমির এতে নেতৃত্ব দেওয়াই কাজ। প্রশাসনের দায়িত্ব তাকে সমর্থন দেওয়া, বাধা দেওয়া নয়।’

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১১ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে