স্ট্রিম সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আগামীকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘বিউপনিবেশায়ন ও মওলানা ভাসানী’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (কারাস)-এর উদ্যোগে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার সকাল ১০টায় কারাস-এর পরিচালক অধ্যাপক ড. আশফাক হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালাম-এর সহযোগী অধ্যাপক ড. ইফতেখার ইকবাল। এছাড়া এদিন দুপুর ১২টায় প্রখ্যাত আলোকচিত্রী ও লেখক নাসির আলী মামুন মওলানা ভাসানীর ওপর একটি বিশেষ আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করবেন।
আয়োজকরা জানান, সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার (২৪ ডিসেম্বর) মওলানা ভাসানীর বিশ্বদর্শন এবং বিউপনিবেশায়নে তাঁর ভূমিকা নিয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এতে আলোচক হিসেবে থাকবেন অধ্যাপক আহমেদ কামাল ও অধ্যাপক মাহবুবুল্লাহর মতো বিশিষ্ট চিন্তাবিদগণ।
একই দিন কারাস গবেষক দল ‘ফিরে দেখা ফারাক্কা লংমার্চ’ শীর্ষক বিশেষ পর্যালোচনা অধিবেশন পরিচালনা করবে।
বিকেল ৪টায় চলচ্চিত্রকার সৌমিত্র দস্তিদারের প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই আয়োজজের সমাপ্তি ঘটবে।

.png)
পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৪ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৩১ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২ ঘণ্টা আগে