স্ট্রিম সংবাদদাতা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা ইউনিয়নে একটি বেইলি ব্রিজ ভেঙে খালে পড়েছে আলুবোঝাই ট্রাক। এতে বন্দর উপজেলা পাথরঘাটার সঙ্গে ঢাকা, বরিশাল, খুলনাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
বুধবার রাত আনুমানিক ৩টার দিকে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের দেবীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। দুর্ঘটনার পর থেকে ট্রাকচালক ও তাঁর সহকারী পলাতক।
স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে আলুবোঝাই ট্রাকটি মঠবাড়িয়ার দিকে যাচ্ছিল। ট্রাকটি দেবীপুর এলাকার বেইলি সেতু পার হওয়ার সময় হঠাৎ সেটি ধসে পড়ে।
সেতুটি স্থানীয় কয়েকটি ইউনিয়নের মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম। সেতু ভেঙে যাওয়ায় মোটরসাইকেল, অটোরিকশা, পিকআপসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার বলেন, ভেঙে যাওয়া বেইলি সেতুটির ধারণক্ষমতা ছিল ২০ টন। আলুবোঝাই ট্রাকটির ওজন এর চেয়ে বেশি হওয়ায় সেতুটি ধসে পড়েছে। বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেবে।
পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল জানান, ব্রিজটি ভেঙে পড়ার ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত ট্রাকটি উদ্ধার করে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে কখন নাগাদ যানচলাচল স্বাভাবিক হবে তা নির্দিষ্ট করতে পারেননি তিনি।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
২১ মিনিট আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৯ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১১ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১১ ঘণ্টা আগে