একটি হত্যা মামলায় চলতি বছরের ২৯ জুন ইউপি সদস্য হুমায়ুন কবীর আদালতে হাজিরা দিতে গেলে তাঁকে কারাগারে পাঠানো হয়। তিনি ৪-৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন। শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাঁকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যায়।
স্ট্রিম সংবাদদাতা

নড়াইল জেলা কারাগারে বন্দী ইউপি সদস্য হুমায়ুন কবীর শেখ (৪২) মারা গেছেন। শুক্রবার (২২ আগস্ট) রাত ২টার দিকে হুমায়ুনকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হুমায়ুন কবীর জেলার কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও কাঞ্চনপুর গ্রামের মৃত খেলাফত শেখের ছেলে। একই গ্রামের ফরিদ হোসেন হত্যা মামলার ৮ নম্বর আসামি হিসেবে প্রায় ২ মাস ধরে কারাগারে ছিলেন তিনি। চলতি বছরের ২৯ জুন তিনি আদালতে হাজিরা দিতে গেলে তাঁকে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছে পরিবার।
কারাগার সূত্রে জানা গেছে, হুমায়ুন কবীর ৪-৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন। শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাঁকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যায়। তবে সেই সময় হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক অলোক কুমার বাগচী বলেন, রাত আনুমানিক দুইটার দিকে ওই (হুমায়ূন কবীর) রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
জানতে চাইলে নড়াইল কারাগারের জেলার মো. আমিরুল ইসলাম বলেন, অসুস্থতার কারণে হুমায়ুন কবীরকে শুক্রবার রাতেই হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

.png)

হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১১ মিনিট আগে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে তোলা রাজীব শাহের ‘নবাবপাড়া’ গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) ও গণপূর্ত অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কিশোরকে তুলে নিয়ে নির্যাতনে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. নুরুল ইসলাম ওরফে ইরান (৪০) পিটুনিতে নিহত হয়েছেন। পরে তাঁর বসতঘরে আগুন ধরিয়ে দেয় এলাকার বিক্ষুব্ধরা। তবে বাড়িতে হামলায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও স্থানীয় ইউপি সদস্য নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করেছে নিহতের ছেলে।
২৯ মিনিট আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
২ ঘণ্টা আগে