স্ট্রিম ডেস্ক

‘আমরা সব সময় আশপাশের দেশগুলোর ঘটনাপ্রবাহে নজর রাখি। বিশেষ করে আমাদের নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে। প্রতিটি দেশের সঙ্গে আমাদের সম্পর্ক নিজস্ব ভিত্তিতে গড়ে উঠলেও পরিবর্তিত প্রেক্ষাপটও এখানে বিবেচনায় রাখা হয়।’ বাংলাদেশ-চীন-পাকিস্তান ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
১৯ জুন চীনের কুনমিংয়ে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। নবম চীন-দক্ষিণ এশিয়া প্রদর্শনী এবং ষষ্ঠ চীন-দক্ষিণ এশিয়া সহযোগিতা’ অনুষ্ঠানের এক ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ বৈঠক প্রসঙ্গে গতকাল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘আমরা কোনো জোট করছি না। এটি রাজনৈতিক নয়, কেবল দাপ্তরিক পর্যায়ের একটি বৈঠক। এখানে কোনো জোট গঠনের বিষয় নেই।’
চীন ও পাকিস্তানের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিন দেশের সহযোগিতা বাস্তবায়নে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ (জেডব্লিউজি) গঠন করা হবে। তবে বাংলাদেশ সরকারের বিজ্ঞপ্তিতে এ বিষয়ের কোনো উল্লেখ নেই।

তৃতীয় কোনো দেশের ওপর চাপ তৈরির উদ্দেশ্যে এই বৈঠক করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘এটা অবশ্যই তৃতীয় কোনো পক্ষকে টার্গেট করছে না। এটা আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি। টার্গেট করার কোনো ব্যাপার এখানে নেই।’
গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তি নবায়ন প্রসঙ্গে রণধীর বলেন, ‘আমরা গঙ্গাসহ ৫৪টি নদীর পানি ভাগাভাগি করি। এ-সংক্রান্ত আলোচনার জন্য দুই দেশের যৌথ নদী কমিশন (জেআরসি) রয়েছে।’
রণধীর আরও বলেন, পানিবণ্টনের ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্য সরকার ও প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করে কেন্দ্রীয় সরকার।
চলতি বছরের ৬ মার্চ কলকাতায় যৌথ নদী কমিশনের (জেআরসি) ৮৬তম বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা ৩০ বছর মেয়াদি গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নের পক্ষে ও বিপক্ষে নানা যুক্তি তুলে ধরেন। আগামী বছর এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।
রাজধানীর খিলক্ষেতে দুর্গা মন্দির উচ্ছেদ প্রসঙ্গে রণধীর বলেন, ‘আমাদের জানা মতে, ঢাকার খিলক্ষেতে দুর্গামন্দির ভাঙার জন্য উগ্রবাদীরা চাপ দিচ্ছিল। অন্তর্বর্তী সরকার মন্দিরের নিরাপত্তা না দিয়ে বরং এটিকে অবৈধ দখলের ঘটনা হিসেবে উপস্থাপন করে। সেইসঙ্গে মন্দির ভাঙার অনুমতিও দেয়।’
রণধীর আরও বলেন, ‘মন্দির থেকে প্রতিমা অন্য কোথাও সরানোর আগেই সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশে এ ধরনের ঘটনা বারবার ঘটায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে