ডিশ ব্যবসা নিয়ে দ্বন্দ্ব
স্ট্রিম সংবাদদাতা

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় মোটরসাইকেলে এসে পৃথক স্থানে থাকা দুই ভাইকে গুলি করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার ছয়তলা এলাকা সংলগ্ন ভার্সুয়াল পোশাক কারখানার গলিতে এক ভাইকে এবং পাশেই পল্লিবিদ্যুৎ অফিসের পিছনে আরেক ভাইকে গুলি করা হয়।
ওই দুই ভাই হলেন- স্থানীয় সবুজ সরকারের ইন্টারনেট ও ডিশ সংযোগ প্রতিষ্ঠানের কর্মী ইসমাইল ও শিপন। তাঁদের মধ্যে ইসমাইলের পিঠে ও দুই পায়ে এবং শিপনের এক পায়ে গুলি লেগেছে। তাঁদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
স্বজনেরা জানান, রাত সাড়ে ১০টার দিকে ভার্সুয়াল পোশাক কারখানার গলিতে বসেছিলেন বড় ছিলেন ইসমাইল। ওই সময় তিনটি মোটরসাইকেলে করে এসে তাঁকে গুলি করে দুর্বৃত্তরা। এরপর দলটি ১০০ মিটারের মধ্যে পল্লিবিদ্যুৎ অফিসের পিছনে বসে থাকা শিপনকে লক্ষ্য করে আরও কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় দুই ভাইকে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে তাঁদের ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
তবে কারা এবং কী কারণে গুলি করেছে তা জানাতে পারেননি স্বজনেরা।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইন্টারনেট ও ডিশ ব্যবসার দখলকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্তে পুলিশের একাধিক দল কাজ করছে।

.png)

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৭ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
৮ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
৯ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় চাঁদার জন্য নারীসহ তিনজনকে পাঁচ ঘণ্টা জিম্মি করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় জিম্মিকারীরা।
৯ ঘণ্টা আগে