স্ট্রিম প্রতিবেদক

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বিষয়ে রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আর অন্য চার মামলায় জামিন বিষয়ে আদেশের জন্য আগামীকাল সোমবার দিন দিয়েছেন আদালত।
রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে হত্যাসহ পাঁচ মামলায় ইসকন নেতা চিন্ময় দাসের জামিন প্রশ্নে জারি করা রুলের ওপর শুনানি বৃহস্পতিবার (৭ মে) শেষ হয়। আজ এ বিষয়ে আদেশ দেওয়ার কথা ছিল। পরে আদালত হত্যা মামলার রুলটি খারিজ করে জামিন নাকচ করেন এবং বাকি চার মামলার আদেশের জন্য আগামীকাল দিন দিয়েছেন।
জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনকে আসামি করা হয়। ওই মামলায় একই বছরের ২৫ নভেম্বর চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৬ নভেম্বর তাঁকে চট্টগ্রামের আদালতে হাজির করা হয়। সেদিন আদালত জামিন না দিলে চিন্ময়ের অনুসারীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন। তাঁকে কারাগারে নিতে বাধাও দেন। এ নিয়ে সংঘর্ষ শুরু হলে আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
ওই ঘটনায় আলিফের বাবা একটি হত্যা মামলা করেন। এ ছাড়া পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও চারটি মামলা হয়।
এর মধ্যে রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ৩০ এপ্রিল হাইকোর্ট থেকে জামিন পান চিন্ময় কৃষ্ণ দাস। কিন্তু এরপরই তাঁকে আলিফ হত্যাসহ বাকি পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর গত বছরের ১ সেপ্টেম্বর এসব মামলায় তাঁর জামিন প্রশ্নে রুল জারি করেন হাইকোর্ট।

চব্বিশের ৫ আগস্ট থানা থেকে লুট করা একটি শটগান, তিন রাউন্ড কার্তুজসহ নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (৯ মে) রাতে ফতুল্লার সস্তাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
২৫ মিনিট আগে
রাজধানীর মিরপুর ও রমনা থানায় পৃথক হত্যা মামলায় জামিন পেয়েছেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।
২৭ মিনিট আগে
পুলিশ সপ্তাহ-২০২৬ শুরু হচ্ছে আজ থেকে। এর উদ্বোধনী অনুষ্ঠানেই দেওয়ার কথা ছিল চলতি বছরের পুলিশ পদকের বিপিএম, পিপিএম এবং আইজিপি ব্যাজ। তবে শেষ সময়ে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে এই পদক প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
৩৫ মিনিট আগে
পুলিশ সদস্যদের বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) স্থগিত করা হলেও ‘আইজি ব্যাজ’ (আইজিপি’স এক্সেমপ্লারি সার্ভিস ব্যাজ) দেওয়া হচ্ছে।
২ ঘণ্টা আগে