স্ট্রিম সংবাদদাতা

পিআর পদ্ধতিতে নির্বাচনে গণতন্ত্র নেই মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কিছু পাওয়ার আশায় পিআর নিয়ে চিৎকার হচ্ছে। পিআরের ভাষা হচ্ছে—মার্কার মধ্যে ভোট দেবেন, কে এমপি হবেন কেউ জানেন না। গণতন্ত্র হচ্ছে— মানুষ যাঁকে পছন্দ করবে, তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।’
শনিবার (২৩ আগস্ট) বিকেলে কক্সবাজারের চকরিয়ায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
চকরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘পিআর পদ্ধতিতে গণতন্ত্র নেই। কেউ কেউ এখনো পিআর, পিআর বলে চিৎকার করছেন। উদ্দেশ্য কিন্তু পিআর না, উদ্দেশ্য হচ্ছে যদি কিছু পায়। যারা চিৎকার করছেন— আপনারা আসুন, আলোচনা করি, কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়।’
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘এই সম্মেলন কেবল বিএনপির নয়, বরং বাংলাদেশের গণতন্ত্রের সম্মেলন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান তারেক রহমান আছেন বলেই দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে।…দেশে গণতন্ত্র বিকশিত করতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব অপরিহার্য।’
চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সালাহউদ্দিন বলেন, ‘শেখ হাসিনার আমলে রাজনীতি ছিল কারাগারে, রাজনীতি নির্বাসিত ছিল লন্ডনে, রাজনীতি নির্বাসিত ছিল শিলংয়ে। তিনি সাংবিধানিক প্রক্রিয়ায় গণতন্ত্রকে কবর দিয়েছেন।… দেশ ছেড়ে পালিয়ে গিয়ে শেখ হাসিনা প্রমাণ করেছেন তিনি বাংলাদেশের মানুষ নন। আওয়ামী লীগও প্রকৃত রাজনৈতিক দল নয়।’
সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন বলেন, ‘শেখ হাসিনা মরিয়া প্রমাণ করলেন তিনি ভারতের লোক। আওয়ামী লীগ পতনের মধ্যে দিয়ে, নিজেদের বিনাশের মধ্যে দিয়ে প্রমাণ করেছে তারা এই দেশের রাজনৈতিক কোনো শক্তি ছিল না। আওয়ামী লীগের ডিএনএতে গণতন্ত্র নেই।’
আওয়ামী লীগ আমলে তথাকথিত ডামি নির্বাচন করে দেশকে ভোটাধিকার শূন্য রাষ্ট্রে পরিণত করা হয়েছিল বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই।’
পাঁচ বছর পর আয়োজিত উপজেলা বিএনপির সম্মেলনে চকরিয়া সরকারি কলেজ মাঠে হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতা-কর্মীরা মিছিল ও শোভাযাত্রা নিয়ে সম্মেলনস্থলে যোগ দেন। চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সদস্যসচিব এম মোবারক আলীর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কক্সবাজার বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে