স্ট্রিম ডেস্ক

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অধিকার রক্ষায় সার্ভিস রুল (চাকরি সংক্রান্ত নিয়মাবলি) নিশ্চিতের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সার্ভিস রুল বাস্তবায়ন হলে একতরফা সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষকদের বরখাস্ত করার সুযোগ থাকবে না। অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের অধিকার রক্ষায়ও এটি কাজে আসবে।
ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান।
তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনেক সময় শিক্ষকরা আওয়াজ তোলেন, বিভিন্ন যৌক্তিক প্রতিবাদ করেন। কিন্তু কর্তৃপক্ষের কাছে বিষয়টি ভালো না লাগলে তাঁকে চাকরিচ্যুত করা হয়। এটি কর্মচারী ও কর্মকর্তাদের ক্ষেত্রেও হয়। তাই প্রতিটি বিশ্ববিদ্যালয়ে সার্ভিস রুল থাকতে হবে। কোনো বিশ্ববিদ্যালয়ে এটি না থাকলে আগামী দুই সপ্তাহের মধ্যে তৈরি করতে হবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে চিঠি দেওয়া হয়েছে।
বেতনের প্রসঙ্গে টেনে অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেতন অনেক কম। সার্ভিস রুল থাকলে সেখানে বেতন কাঠামো থাকবে। এটি আমরা আবার সময়ে সময়ে পর্যালোচনা করব। দেশে ১১৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। ১১৭টি সার্ভিস রুল থাকতে হবে।
তিনি আরও বলেন, সার্ভিস রুল অনুযায়ী কাউকে চাকরি থেকে বাদ দিতে হলে সময় দিতে হবে, কারণ দর্শানোর নোটিশ দিতে হবে ও আগে সতর্ক করতে হবে।
ইউজিসি সূত্রে জানা যায়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের চাকরিতে বেশ কিছু সাধারণ ও প্রাতিষ্ঠানিক সমস্যা দেখা যায়। যেমন- বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছ ও লিখিত সার্ভিস রুল নেই। এমনকি থাকলেও তা কার্যকরভাবে অনুসরণ করা হয় না। ফলে চাকরিচ্যুতি, পদোন্নতি, ছুটি বা শৃঙ্খলাভঙ্গ সংক্রান্ত বিষয়গুলো স্বেচ্ছাচারীভাবে পরিচালিত হয়।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে