স্ট্রিম সংবাদদাতা

ঝিনাইদহে জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনসের (ইওএমস) এক ঊর্ধ্বতন কর্মকর্তা। আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ইওএমস টিমের লিয়াঁজো কর্মকর্তা গার্ট বিনডার ডিসি কার্যালয়ে এসে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে মিশনের লিয়াঁজো কর্মকর্তা গার্ট বিনডারকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নেওয়া নানা উদ্যোগ সম্পর্কে অবহিত করা হয়।
এ সময় জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. বিল্লাল হোসেন, সহকারী জেলা ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলাম সাগর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরা সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক টিম পাঠাতে পারে। পর্যবেক্ষক টিম পাঠানোর ব্যাপারে আমরা এখনো কোনো চিঠি পায়নি। তবে তারা হয়তো টিম পাঠানোর আগে বিভিন্ন এলাকায় যাচ্ছেন এবং পরিস্থিতি বুঝার চেষ্টা করছেন।’
লিয়াঁজো কর্মকর্তার সঙ্গে কার্যক্রম সম্পর্কে জেলা প্রশাসক বলেন, ‘নির্বাচন কমিশন ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমেই জেলা পর্যায়ে দেশি-বিদেশী পর্যবেক্ষক টিম নির্বাচন পর্যবেক্ষণের কাজ করবেন। মি. গার্ট বিনডার ইউরোপীয় ইউনিয়নের একটি পর্যবেক্ষক সংস্থার লিয়াঁজো অফিসার। আমরা তাঁকে ঝিনাইদহ জেলার নির্বাচনী মাঠের ব্যাপারে অবহিত করেছি।’

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৫ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
৪৪ মিনিট আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে