স্ট্রিম প্রতিবেদক

চলতি মৌসুমে ঝিনাইদহে ভুট্টার বেশ ভাল ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এমন আবাদ হয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা। তবে অতিরিক্ত খরার কারণে ভুট্টার মোচা কিছুটা হালকা হয়েছে। গাছেই শুকিয়ে যাচ্ছে ভুট্টা। ফলন ভালো হলেও কাঁচা ভুট্টার দাম নিয়ে কৃষকের মাধ্যে অসন্তোষ রয়েছে।
বাংলাদেশ সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, জেলার সবকটি উপজেলায় ভুট্টার ব্যাপক আবাদ হয়েছে। কৃষাণ-কৃষাণীরা ভুট্টা সংগ্রহের মাঠে ব্যস্ত সময় পার করছেন। মাঠেই চলছে ভুট্টা মাড়াইয়ের কাজ। পরিবারের বড়দের সঙ্গে ছেলেমেয়েরাও কাজ করছে হাসিমুখে।
কৃষকরা বলছেন, অন্যান্য বছরের চেয়ে এবছর ভুট্টার ফলন বেশ ভালো হয়েছে। প্রথমদিকে মানহীন বীজ রোপণের কারনে অনেক কৃষক ক্ষতির মুখে পড়েন। পরবর্তীতে ভালো ফলন পেয়ে সেই ক্ষতি পুষিয়ে নেয়ার আশা কৃষকের। তবে কাঁচা ভুট্টার নাম নিয়ে কিছুটা শঙ্কায় রয়েছেন কৃষকরা। কেউ কেউ বলছেন, কাঁচা ভুট্টার দাম বেশি পাওয়া যাচ্ছে না। দুই তিন দিন রোদে শুকানোর পরে ভালো দাম পাওয়া যাচ্ছে।
কৃষক তাহের মন্ডল বাসস কে বলেন, শুকনো ভুট্টার দাম মণ প্রতি ১১শ' থেকে সাড়ে ১১শ' টাকায় বিক্রি হচ্ছে।
এ দামে ভুট্টা বিক্রি করলে খুব বেশি লাভ হবে না। যে কারণে অনেকেই ভুট্টা শুকিয়ে বাড়িতে সংরক্ষণ করছেন।
দেশে ভুট্টার বহুবিধ ব্যবহারের সুযোগ থাকলেও কৃষক পর্যায়ে বেশি দাম দিচ্ছেন না ব্যবসায়ীরা।
কালুহাটি গ্রামের ব্যবসায়ী সবুজ হোসেন বাসসকে বলেন, কাঁচা ভুট্টার দাম কম। প্রতি মণ কাঁচা ভুট্টা ৮শ' থেকে সাড়ে ৮২০ টাকায় বিক্রি হচ্ছে। দাম আরও একটু বেশি হলে কৃষক লাভবান হতো। তবে কৃষক যদি নিজেরা শুকিয়ে ভুট্টা বিক্রি করে, তাহলে দাম আরেকটু বেশি পেতে পারে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায় বাসসকে বলেন, ভুট্টার আবাদ উপযোগী আবহাওয়া থাকায় এবার ফলন ভালো হয়েছে। আশা করছি, কৃষক ভালো দামও পাবেন। ফলনের প্রকৃত তথ্য সংগ্রহের কাজ চলমান। ফলনের প্রকৃত তথ্য ও উৎপাদন হার পেতে আরও কয়েকদিন সময় লাগবে। ভুট্টাসহ খাদ্য শস্যের চাষাবাদ বৃদ্ধির জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
কৃষক ইশারত আলী বলেন, এবছর প্রতি বিঘা ভুট্টার আবাদে প্রায় ১৬ থেকে ১৮ হাজার টাকা খরচ হয়েছে।
প্রতি বিঘায় গড়ে প্রায় ৬০/৬৫ মণ হারে কাঁচা ভুট্টার ফলন হয়েছে। মাড়াই খরচ, জমির লিজ খরচ ও শ্রমিক খরচ বাদ দিয়ে বিঘা প্রতি ১২ থেকে ১৫ হাজার টাকা লাভ থাকতে পারে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, জেলায় এবার মোট ১৮ হাজার ৭৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করেছেন কৃষক। বীজের মানভেদে ফলন সম্ভাবনা বিঘা প্রতি ৬৫ থেকে ৭০ মণ।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে