
চব্বিশের জুলাই আন্দোলনের মামলায় এক শ্রমিক নেতাকে গ্রেপ্তারের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে দিনাজপুর। বুধবার (২৬ আগস্ট) রাতে তাঁকে গ্রেপ্তারের পর সড়কে যান রেখে অবরোধ করেছেন শ্রমিকরা। এতে জেলা শহরের সঙ্গে সারা দেশের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বুধবার রাত ৯টার দিকে দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা শেখ বাদশাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ওই খবর ছড়িয়ে পড়লে রাতেই পরিবহন শ্রমিকরা দূরপাল্লার বাসসহ যান চলাচল বন্ধ করে দেয়।
আজ (২৭ আগস্ট) সকাল থেকে শহরের সরকারি কলেজ মোড়, ফুলবাড়ী বাসস্ট্যান্ড, বালুবাড়ী, মেডিকেল মোড়সহ প্রবেশপথগুলোতে যান রেখে ব্যারিকেড দেওয়া হয়। এতে এসব পথে কার্যত চলাচল বন্ধ হয়ে গেছে। ছোট যানও চলতে না পারায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
এদিকে, আজ সকাল সাড়ে ১০টার দিকে বাদশার সমর্থকরা কোতোয়ালি থানা অবরোধ করতে গেলে সেখানে পুলিশ ও বিএনপি কর্মীদের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ তাদের থানা চত্বর থেকে বের করে দেয়। তবে বেলা ৩টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সড়ক অবরোধ চলছিল।
আব্দুস সালাম নামের এক শ্রমিক জানান, বাদশাকে মুক্তি না দেওয়া পর্যন্ত তাঁরা সড়ক অবরোধ চালিয়ে যাবেন।
তবে মোটর পরিবহন শ্রমিক নেতা ও সংগঠনের সাবেক আহ্বায়ক আবদুল কাইয়ুম বলেন, বাদশাকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা শ্রমিক-সংশ্লিষ্ট নয়, বরং রাজনৈতিক। তিনি আদালত থেকে জামিন নিতে পারেন। অবরোধ করে জনগণের ভোগান্তি সৃষ্টি করা ঠিক নয়।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন জানান, বাদশা তিনটি মামলার এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেপ্তারের পর অধিকাংশ শ্রমিক জানান, তারা আইনি সমাধানে পুলিশকে সহযোগিতা করবেন। তবে কিছু শ্রমিক থানার গেটে বাস ও ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। তাদের সঙ্গে আলোচনা হয়েছে। শিগগির সমস্যার সমাধান হবে।
.png)

মিটার নেই, বিদ্যুৎ সংযোগও নেই। তবুও ৬৯২ টাকা বিদ্যুৎ বিলের কাগজ পেয়েছেন জামালপুরের মাদারগঞ্জের পল্লী বিদ্যুতের গ্রাহক শ্রী নিমাই চন্দ্র সরকার। তার অভিযোগ, মিটার খুলে নেয়ার পর নতুন কোনো মিটার সংযোগ না দেয়া হলেও বিল আসায় বিস্মিত তিনি।
৩ ঘণ্টা আগে-2aeb91-256x144.webp)
রংপুরের কয়েকটি উপজেলায় চাহিদার তুলনায় বিদ্যুৎ মিলছে অর্ধেক। এতে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের ফ্যান বন্ধ। চলছে না এক্স-রে, ইসিজি, নেবুলাইজারসহ গুরুত্বপূর্ণ যন্ত্র। কোথাও আবার জরুরি বিদ্যুৎ সংযোগ না থাকায় মুঠোফোনের আলোয় রোগী দেখতে হচ্ছে চিকিৎসক-নার্সদের।
৩ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ সেপ্টেম্বর ডেঙ্গু রোগী ছিলেন ৪৫। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হন ১৬ জন। সবমিলে ওই সপ্তাহে ভর্তির সংখ্যা ৮৭ জন। গত ১৮ আগস্ট ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তিই হয়েছেন একজন।
৫ ঘণ্টা আগে
তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে প্রধান তিন বাধা হিসেবে দক্ষতার ঘাটতি, ঋণপ্রাপ্তির কঠিন শর্ত ও আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন যশোরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। একই সঙ্গে স্থানীয় অর্থনীতির চাহিদার সঙ্গে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে