স্ট্রিম ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে সুপ্রিম কোর্ট ও বিচার বিভাগ সম্পর্কে ‘মর্যাদাহানিকর’ মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
আজ শনিবার (২৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন এই আইনি নোটিশ পাঠান। নোটিশে সারজিস আলমকে প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পাশাপাশি দুই ঘণ্টার মধ্যে সংবাদ সম্মেলন করে জাতির কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে ‘আদালত অবমাননা আইন, ২০১৩’ অনুযায়ী আদালত অবমাননার মামলা করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।
গত ২২ মে সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‘টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামীলীগারের জামিন হয়ে যায়... অথচ এমন অনেক দাগী আসামি বিগত কয়েক মাসে জামিন পেয়েছে যারা বিএনপির সাথে সংযুক্ত হলেও বিএনপির সময়ে তাদের কৃতকর্ম ও অপরাধের জন্য জেলে গিয়েছে... প্রকাশ্য দিবালোকে হাসিনার নির্দেশে এতগুলো মানুষ খুন হলো, তারপরও নয় মাসে একটা বিচারকার্য সম্পন্ন হয় না!’
সারজিস আরও লেখেন, ‘মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায়, তাহলে এই হাইকোর্টের দরকার কি?’
এই মন্তব্যগুলো ২২ মে হাইকোর্টে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ নিতে না দেওয়ার আবেদনসংক্রান্ত রিট খারিজের রায়ের পর দেওয়া হয়।
আইনজীবী মো. জসিম উদ্দিন উল্লেখ করেন, সারজিস আলমের এই মন্তব্য বিচার বিভাগের প্রতি আস্থাকে চ্যালেঞ্জ করে এবং এর মাধ্যমে তিনি রাষ্ট্রের অন্যতম স্তম্ভ বিচার বিভাগকে হেয় করেছেন, যা সরাসরি আদালত অবমাননার শামিল।
নোটিশটি সারজিসের বাসায় ডাকযোগে এবং তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো হয়েছে। এতে বলা হয়, তিনি যদি ক্ষমা না চান তাহলে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে।
ইশরাক হোসেন রিট প্রেক্ষাপট
সারজিসের স্ট্যাটাসের আরেকটি প্রসঙ্গ ছিল, ইঞ্জিনিয়ার মো. ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করার গেজেট চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিটের রায়। ২২ মে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায়ের হাইকোর্ট বেঞ্চ এই রিটটি খারিজ করে দেয়, রায় দেন যে রিটকারীর রিট দায়ের করার এখতিয়ার ছিল না।
এই রায়ের প্রেক্ষিতেই ২২ মে দুপুরে নিজ ফেসবুকে পোস্ট দেন সারজিস।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে