স্ট্রিম প্রতিবেদক

দীর্ঘ ৩৬ বছর পর পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে ঢাকার জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তবে শেষ মুহূর্তে বৃষ্টির শঙ্কা এই আয়োজনকে ঘিরে উদ্বেগ তৈরি করেছে।
শনিবার সকাল সাড়ে ৮টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এই জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, ঈদগাহের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ২০০০ সাল থেকে সংস্থাটি এই ঈদগাহের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে।
আয়োজকেরা জানান, মূল প্যান্ডেলে ১২১টি কাতারে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এর মধ্যে প্রায় ৩১ হাজার পুরুষ ও সাড়ে ৩ হাজার নারী। প্যান্ডেল পূর্ণ হয়ে গেলে আশপাশের সড়ক ও খোলা জায়গা মিলিয়ে প্রায় এক লাখ মুসল্লির অংশ নেওয়ার সুযোগ থাকবে।
প্রটোকল অনুযায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, কূটনীতিকসহ প্রায় ৩৩০ জন ভিআইপির জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। তাদের মধ্যে ২৫০ জন পুরুষ ও ৮০ জন নারী।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক এই জামাতে ইমামতি করবেন।
বৈরী আবহাওয়ার আশঙ্কায় প্যান্ডেলে প্রায় ১ হাজার ৯০০টি ত্রিপল টানানো হয়েছে। নারী ও পুরুষের জন্য আলাদা ওজুখানাও প্রস্তুত করা হয়েছে।
তবে প্রস্তুতির একেবারে শেষ পর্যায়ে এসে বৈরী আবহাওয়া ও বৃষ্টির পূর্বাভাস কিছুটা শঙ্কার জন্ম দিয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঈদের দিন অর্থাৎ শনিবার (২১ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া এদিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার দুপুরে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রোদ ও বৃষ্টি থেকে রক্ষায় ত্রিপল বিছানো হলেও প্যান্ডেলের কাঠামোর মাঝখানের ফাঁকা জায়গা দিয়ে গড়িয়ে বৃষ্টির পানি ভেতরে পড়তে দেখা যায়। কার্পেটগুলো যাতে ভিজে নষ্ট না হয়, সে জন্য পরিচ্ছন্নতাকর্মীদের তড়িঘড়ি করে তা গুটিয়ে নিতে দেখা গেছে। ভারী বৃষ্টি বা শিলাবৃষ্টি হলে ঈদগাহের নিচু জায়গাগুলো পানিতে তলিয়ে যাওয়ার প্রবল শঙ্কা রয়েছে
নিরাপত্তার জন্য পুরো এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছে। যাতায়াত সহজ করতে চারটি প্রবেশপথ এবং নামাজ শেষে দ্রুত বের হওয়ার জন্য সাতটি নির্গমন পথ রাখা হয়েছে। জরুরি চিকিৎসা সেবায় দুটি মেডিকেল টিম প্রস্তুত থাকবে।
ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম বলেন, সকাল সাড়ে ৮টায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে আগ্রহীদের সকাল ৮টার মধ্যে ঈদগাহে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে