স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় কিশোর গ্যাং, চাঁদাবাজ ও ছিনতাই দমনে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় অন্তত ৯৪ জনকে আটক করা হয় ।
গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে ২টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা এই অভিযান চলে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা স্ট্রিমকে বলেন, ‘পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে জননিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় সক্রিয় হওয়া ছিনতাইকারী ও কিশোর গ্যাং সদস্যদের দমনে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।’
জুয়েল রানা বলেন, ‘রাত দুইটা পর্যন্ত ৯৩ থেকে ৯৪ জনকে আটক করা হয়েছে। এরপর সকালেও কিছু আটক হয়েছে। দুপুর নাগাদ প্রকৃত সংখ্যা পাওয়া যাবে।’
তিনি আরও জানান, তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন সব কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত টিমের নেতৃত্বে এই অভিযান এখনো চলমান। আজ সকালেও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তিরা কে কোন মামলায় অন্তর্ভুক্ত হবেন, সে বিষয়ে যাচাই-বাছাইয়ের কাজ চলছে। তারপর দুপুর ২টার মধ্যে তাঁদের আদালতে পাঠানো হবে।
অভিযানে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা, সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে