স্ট্রিম ডেস্ক

ভারতের পদ্মশ্রীজয়ী কিংবদন্তি উর্দু কবি ও গজল রচয়িতা বশির বদর্ আর নেই। বৃহস্পতিবার (২৮ মে) বার্ধক্যজনিত কারণে মধ্যপ্রদেশের ভোপালের বাসভবনে ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক সূত্রের বরাতে বার্তা সংস্থা পিটিআই এই তথ্য নিশ্চিত করেছে। তাঁর মৃত্যুর খবরে ভারত ও পাকিস্তানের সাহিত্য এবং সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
১৯৩৫ সালের ১৫ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় জন্ম নেওয়া বশির বদর্ উর্দু গজল রচনায় অনন্যসাধারণ পারদর্শিতা অর্জন করেছিলেন। মীর তকি মীরের মতো তাঁর গজলগুলোও ছিল সমসাময়িক এবং সাধারণ মানুষের সহজবোধ্য। তাঁর রচিত দুঃখ-বেদনা, প্রেম ও জীবনের রহস্যঘেরা বিখ্যাত কিছু শের (দ্বিপদী) আজও মানুষের মুখে মুখে ঘোরে।
১৯৭২ সালে ভারত-পাকিস্তানের সিমলা চুক্তির সময় তিনি লিখেছিলেন ‘দুশমনি জাম কার করো। লেকিন ইয়ে গুঞ্জাইশ রাহে, জাব কাভি হাম দোস্ত হো যায়ে তো শারমিন্দা না হো’। যা আজও দুই দেশের শান্তিকামী মানুষের অন্যতম প্রিয় শের।
বশির বদর্-এর প্রয়াণে শোক প্রকাশ করে কবি ও গীতিকার জাভেদ আখতার লিখেছেন, ‘আজ আমাদের মাতৃভাষা উর্দু আরও একটু দরিদ্র হয়ে গেল। তিনি এবং তাঁর কালজয়ী কবিতা আমাদের স্মৃতিতে চিরকাল অম্লান থাকবে।’
মাত্র ৭ বছর বয়স থেকে কবিতা লিখতে শুরু করা বশির বদর্ উর্দু ছাড়াও হিন্দি, ইংরেজি ও ফারসি ভাষায় সমান পারদর্শী ছিলেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘আশ’, ‘ইকাই’, ‘ইমেজ’, ‘আমাদ’, ‘আহাত’ এবং পাকিস্তানে প্রকাশিত ‘কুল্লিয়াতে বশির বদর্’।
এছাড়া তিনি ‘আজাদি কে বাদ উর্দু গজল কা তানক্বীদি মুতালা’ এবং ‘বিশ শতকে গজল’ শিরোনামে দুটি সাহিত্য সমালোচনা গ্রন্থও লিখেছেন।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১১ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১২ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৩ ঘণ্টা আগে