স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মাহতাব রহমান ভূঁইয়া (১৪) মারা গেছে। আজ বৃহস্পতিবার বেলা ১টা ৫০ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহাদাত হোসেন তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাহতাবের শরীরের ৮৫ ভাগ পুড়ে যাওয়ায় শুরু থেকেই অবস্থা ছিল সংকটাপন্ন। সব ধরনের প্রচেষ্টা সত্ত্বেও তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। দুপুরে তাঁর মৃত্যু হয়।
মাহতাব রহমান ভূঁইয়া উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টা নাগাদ পাওয়া স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্যের ভিত্তিতে, এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে।
এর আগে গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে জানানো হয়, ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজ ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জন। ওই দিন রাতে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেলে নিহতের সংখ্যা ৩২ উল্লেখ করা হয় বিভিন্ন গণমাধ্যমে।

.png)

প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১২ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১৭ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২৫ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
৩৪ মিনিট আগে