স্ট্রিম প্রতিবেদক

জরিপ কার্যক্রমে অবহেলা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। তিনি বলেন, এটি মানুষের জীবনমরণ প্রশ্ন। কোনো এলাকায় না গিয়ে মনগড়া রিপোর্ট দেওয়া মানুষের জীবন নিয়ে খেলার শামিল। এটি সহ্য করা হবে না।
রোববার (১০ মে) নগর ভবনের বুড়িগঙ্গা হলে নিজস্ব উদ্যোগে ‘প্রাক-বর্ষা এডিস মশার লার্ভা জরিপ’ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন আবদুস সালাম।
তিনি বলেন, ডেঙ্গু এখন জনজীবনের জন্য বড় হুমকি। নাগরিকদের এই ঝুঁকি থেকে রক্ষা করতে কার্যকর ও বিজ্ঞানসম্মত পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রথম নিজস্ব ব্যবস্থাপনায় লার্ভা জরিপ পরিচালনা করছি। রোগের উৎপত্তিস্থল বা সোর্স সঠিকভাবে শনাক্ত করা গেলে প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার আগেই তা অঙ্কুরে বিনষ্ট করা সম্ভব হবে।
অনুষ্ঠানে জানানো হয়, ডিএসসিসির ৭৫ ওয়ার্ড থেকে ৩০টি করে মোট ২ হাজার ২৫০ বাড়িকে নমুনা হিসেবে নেওয়া হয়েছে। দৈবচয়ন ও বৈজ্ঞানিক উপায়ে ১২ দিন ডিএসসিসি ও স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার ৩৬ মাঠকর্মী নমুনা সংগ্রহ করবেন। নির্ভুল ডাটা সংগ্রহের জন্য ‘কবো টুলবক্স’ ব্যবহার করা হচ্ছে।
জরিপ শেষে ব্রেটো ইনডেক্স, হাউস ইনডেক্স, কন্টেইনার ইনডেক্স এবং পিউপা ইনডেক্সের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে, যা ভবিষ্যতে ডেঙ্গুর ‘হটস্পট’ চিহ্নিত করতে সহায়ক হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পশু হাসপাতালে মিলল লার্ভা
উদ্বোধন শেষে প্রশাসক রাজধানীর ফুলবাড়িয়া মোড়ের কেন্দ্রীয় পশু হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের ভেতরে মশার লার্ভা পেয়ে কর্তৃপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করেন তিনি। পরে লার্ভা ধ্বংস করার জন্য প্রয়োজনীয় ওষুধ ছিটানোর ব্যবস্থা করা হয়।
ডিএসসিসির কর্মকর্তারা জানিয়েছেন, জরিপ চলাকালে যেসব স্থানে লার্ভা বা ঝুঁকিপূর্ণ আলামত পাওয়া যাবে, সেখানে ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে নিয়মিত মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১১ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে