স্ট্রিম সংবাদদাতা

মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল নেমেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকেই লাল-সবুজের পতাকা হাতে শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে স্মৃতিসৌধ এলাকা। শ্রদ্ধার ফুলে ভরে স্মৃতিসৌধের বেদি।
দিবসটি উপলক্ষে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজারো মানুষ স্মৃতিসৌধে আসেন। নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল দিয়ে ৩০ লাখ শহীদের স্মৃতির প্রতি বিনম্র ভালোবাসা জানান তাঁরা।
অনেককে দেশাত্মবোধক গানের সঙ্গে কণ্ঠ মেলাতে দেখা যায়। কেউ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর নীরবতা পালন করেন।
আশুলিয়ার শিমুলিয়া এলাকা থেকে স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে স্মৃতিসৌধে আসেন মাহফুজুর রহমান। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের কারণে দেশ পেয়েছি। এই দিনেই কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করেছি। তাই শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি।’

ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শোয়াইব রহমান বন্ধুদের সঙ্গে স্মৃতিসৌধে আসেন। মাথায় জাতীয় পতাকা বেঁধে বেদির দিকে এগোচ্ছিলেন তিনি। শোয়াইব বলেন, ‘মুক্তিযুদ্ধ আজ নানা জায়গায় হুমকির মুখে। স্বাধীনতাবিরোধীদের আস্ফালন দেখা যায়। তাই এই দিনে মুক্তিযোদ্ধাদের প্রতি একটু বেশি আবেগ অনুভব করছি। বন্ধুদের নিয়ে শ্রদ্ধা জানাতে এসেছি।’
এর আগে সকালে মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। কিছুক্ষণ নীরবতা পালন করেন তাঁরা।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকেই সর্বস্তরের মানুষের ঢল নামে সেখানে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩০ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে