স্ট্রিম প্রতিবেদক

লালমনিরহাটের পাটগ্রাম থানা থেকে দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপির নেতা-কর্মীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া হামলা জড়িতে সন্দেহে ২৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা সহস্রাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
বিশেষ অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে আসামিদেরর গ্রেপ্তার করে যৌথবাহিনী।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার পাটগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম মানিক, পাটগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুল ইসলাম, বিএনপি কর্মী আবদুর রশিদ ও নৈশপ্রহরী আবুল কালাম।
এর আগে বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে থানায় হামলা করে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দুই আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় জানালার কাচ, আসবাবপত্র, ল্যাপটপ, কম্পিউটার, পুলিশের একটি গাড়িসহ সরকারি সম্পদ। এ সময় হামলাকারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্তত ২০ জন আহত হন।
থানায় হামলার পর দিন বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের রংপুর রেঞ্জের উপ-মহাপরিচালক (ডিআইজি) আমিনুল ইসলাম, লালমনিরহাটের পুলিশ সুপার (এসপি) তরিকুল ইসলামও জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।
এ দিকে ওই ঘটনার জন্য বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বুধবার (২ জুলাই) রাতে পোস্ট দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ ছাড়া বিএনপির সম্পৃক্ততা নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়। এর প্রতিবাদে শুক্রবার দুপুরে পাটগ্রাম উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
রাজীব প্রধান বলেন, ‘সেদিনের ঘটনাটি নিছক ইজারাদার ও প্রশাসনের মধ্যকার বিষয়। এর সঙ্গে রাজনৈতিক দল হিসেবে বিএনপির ন্যূনতম সংশ্লিষ্টতা নেই। তারপরও যদি দলের কেউ জড়িত থাকে, তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য জেলা বিএনপি এরই মধ্যে একটি তদন্ত কমিটিও গঠন করেছে।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩০ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪০ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে