স্ট্রিম সংবাদদাতা

মৌলভীবাজারের কমলগঞ্জে রাবারবাগানে কাজ করতে গিয়ে স্বপন মুন্ডা ও রাজনগরে কৃষিজমিতে কাজ করতে গিয়ে তালেব মিয়া নামে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে বজ্রপাতে তাঁদের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা-বাগানের বেমারি টিলার বাসিন্দা স্বপন মুন্ডা হামিদিয়া চা-বাগানের রাবারবাগানে কাজ করছিলেন। এ সময় বৃষ্টি হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রহিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, রাজনগরের ভোলানগর এলাকায় কৃষিজমিতে কাজ করছিলেন তালেব মিয়া। দুপুরে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে।
কামারচাক ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১১ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে