স্ট্রিম সংবাদদাতা

সিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নারীসহ আট শ্রমিক নিহত হয়েছেন। রোববার (৩ মে) ভোর ৬টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সিলেটের জালালাবাদ থানার সুজাত আলীর ছেলে বদরুল (৩০), সুনামগঞ্জের দিরাই উপজেলার মৃত খরম আলীর ছেলে মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি (৩৫) ও মৃত নূর সালামের ছেলে ফরিদুল (৩৫)।
ওসি গাজী মাহবুর বলেন, ‘নিহত সবাই পিকআপে করে নির্মাণ কাজে যাচ্ছিলেন বলে জানা গেছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহগুলো উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
পুলিশ জানিয়েছে, আজ ভোর ৬টার দিকে ওই পিকআপে করে ১৫ থেকে ১৬ শ্রমিক সিলেট থেকে সুনামগঞ্জ যাচ্ছিলেন। অন্যদিকে চট্টগ্রাম থেকে কাঁঠাল নিয়ে একটি ট্রাক সিলেটের দিকে আসছিল। ঢাকা-সিলেট মহাসড়কের তিলিবাজারে মজনু মিয়া সিএনজি ফিলিং স্টেশনের কাছে যান দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুঘর্টনায় পিকআপে থাকা শ্রমিকদের মধ্যে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আর আহতদের মধ্যে সাত-আটজনকে উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরও চারজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
হাসপাতাল সূত্র জানিয়েছে, চিকিৎসাধীনদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
ওসি গাজী মাহবুর জানান, দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে। তবে দুই চালকই পালিয়েছেন।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৫ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
২ ঘণ্টা আগে