স্ট্রিম প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের চায়না রাইফেলের গুলি মাহমুদুর রহমান সৈকতের কপাল ভেদ করে মাথার পেছন দিয়ে বেরিয়ে গিয়েছিল। রোববার (১৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোহাম্মদপুরের হত্যাযজ্ঞের বর্ণনা দিতে গিয়ে এই তথ্য তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
এদিন ট্রাইব্যুনাল রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন। আদেশের পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক সংবাদ ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর শহীদদের আত্মত্যাগের বিবরণ দেন।
ব্রিফিংয়ে শহীদ মাহমুদুর রহমান সৈকতের মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে চিফ প্রসিকিউটর বলেন, খুবই প্রাণবন্ত ও প্রায় ছয় ফুট উচ্চতার ছেলে ছিল সৈকত। ১৯ জুলাই অভ্যুত্থান চলাকালে মাকে না জানিয়েই সে মোহাম্মদপুর এলাকায় আন্দোলনে গিয়েছিল। পুলিশের একটি দল যখন চায়না রাইফেল থেকে গুলিবর্ষণ শুরু করে, তখন একটি গুলি সরাসরি তাঁর কপাল ভেদ করে পেছন দিয়ে বেরিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শাহাদাত বরণ করেন সৈকত।
তিনি আরও উল্লেখ করেন, শহীদ ফারহান ফাইয়াজও ছিলেন অত্যন্ত হাস্যোজ্জ্বল। ফাইয়াজ ও সৈকতের শাহাদাতের ঘটনা ওই সময় আন্দোলনে ব্যাপক আবেগ সৃষ্টি করেছিল এবং ছাত্র-জনতাকে মারাত্মকভাবে উদ্বেলিত করেছিল।
রক্তাক্ত মোহাম্মদপুর ও ৯ শহীদ
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছিল দেশের ইতিহাসের অন্যতম রক্তাক্ত দিন এবং মোহাম্মদপুর ছিল হত্যাকাণ্ডের অন্যতম হটস্পট। এই দুই দিনে সেখানে ৯ জনকে হত্যা করা হয় এবং অসংখ্য মানুষ আহত হন। মোহাম্মদপুর এলাকায় নিহত ৯ শহীদ হলেন ফারহান ফাইয়াজ, মাহমুদুর রহমান সৈকত, রাজু আহমেদ, মাহিন, মোহাম্মদ রনি, আল শাহরিয়ার রোকন, ইসমাইল হোসেন, জসিম উদ্দীন ও জুবাইদ হোসেন ইমন।
মাস্টারমাইন্ডদের বিচারের অঙ্গীকার
চিফ প্রসিকিউটর বলেন, এসব শহীদের রক্তের বিনিময়েই আজকের এই বাংলাদেশ। আমাদের অঙ্গীকার ছিল জুলাই অভ্যুত্থানের সময় যারা হত্যাকাণ্ড চালিয়েছে, যারা রাজপথে সরাসরি ভূমিকা রেখেছে এবং যারা এর পরিকল্পনাকারী বা ‘মাস্টারমাইন্ড’ ছিলেন, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে।
তিনি জানান, সেই অঙ্গীকার বাস্তবায়নে তদন্ত সংস্থা কাজ করছে। অপরাধীদের বিষয়ে তদন্ত প্রতিবেদন ও অন্যান্য দালিলিক প্রমাণ আদালতে দাখিল করা হয়েছে। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেওয়ায় আগামী ২৯ জানুয়ারির পর পরবর্তী কার্যক্রমের মধ্য দিয়ে এই মামলার বিচারকাজ শুরু হবে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশের মাটিতে এই নিষ্ঠুরতম হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ।’

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে