স্ট্রিম ডেস্ক

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আয়োজিত লং মার্চে বাধা দিয়েছে পুলিশ। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
১৭ মে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের সামনে থেকে লং মার্চ শুরু হয়। কর্মসূচিটি গুলিস্তান মাজার, জিরো পয়েন্ট, পল্টন হয়ে জাতীয় প্রেসক্লাব পেরিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হচ্ছিল। কিন্তু পথেই পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে। আন্দোলনকারীরা শুরুতে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলেও পরে নগর ভবনের সামনেই অবস্থান নেন।
এ সময় আন্দোলনকারীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়, যার মধ্যে ছিল, ‘আসিফের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও', ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’ ইত্যাদি।
ডিএসসিসির অনেক সাধারণ কর্মচারীও এ কর্মসূচিতে অংশ নেন, যার ফলে নগর ভবনের কার্যক্রম পুরোপুরি অচল হয়ে পড়ে। আন্দোলনকারীরা হুঁশিয়ার করে বলেছেন, যদি দ্রুত শপথ অনুষ্ঠান না হয়, তবে আরও বড় পরিসরে কর্মসূচি দেওয়া হবে।
বলা দরকার, ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজিত হন বিএনপি নেতা ইশরাক হোসেন। পরবর্তী সময়ে নির্বাচনে কারচুপির অভিযোগে মামলা দায়ের করেন তিনি। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর গত ২৭ মার্চ আদালত তাঁকে জয়ী ঘোষণা করে। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে।
তবে শপথ অনুষ্ঠান আয়োজনের আগেই একটি আইনি ব্যাখ্যা ঘিরে সমস্যার সৃষ্টি হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় গেজেট হাতে পাওয়ার পর শপথের প্রস্তুতি শুরু করলেও আইন উপদেষ্টা আসিফ নজরুল মন্তব্য করেন, ‘আমাদের মতামত চাওয়ার আগেই গেজেট প্রকাশ করা হয়েছে, এতে আমাদের কিছু বলার নেই।’ এই বক্তব্যের পর শপথ কার্যক্রম স্থগিত হয়ে যায়।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে