স্ট্রিম প্রতিবেদক

গণভোটকে অমান্য করার মধ্য দিয়ে জাতির ম্যান্ডেটকে অগ্রাহ্য করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। দাবি আদায়ে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে ওয়াকআউট পরবর্তী প্রেস ব্রিফিংয়ে তিনি এসব জানান।
এর আগে বিকাল ৫টা ৪০ মিনিটে সংসদে ওয়াকআউট করে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ইস্যুতে আলোচনার দাবিতে দেওয়া নোটিশের প্রতিকার না পাওয়ার অভিযোগে ওয়াকআউট করা হয়।
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে ড. শফিকুর রহমান বলেন, ‘জনগণের দেওয়া ম্যান্ডেটটাকে বেমালুম অগ্রাহ্য করা হলো। আমরা গণভোটকে অগ্রাহ্য করতে পারি না, অসম্মান করতে পারি না। তাই ওয়াকআউট করেছি।’
বিরোধী দলের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী গ্যাজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংস্কার পরিষদের সভা আহ্বান করার কথা। কিন্তু সরকার তা করেনি। আমরা বাধ্য হয়ে বিরোধী দলের পক্ষ থেকে স্পিকারের কাছে নোটিশ দেই। মঙ্গলবার আলোচনার সুযোগ দেওয়া হলে, আইনমন্ত্রী জনগণের সংস্কারের দাবিকে পাশ কাটিয়ে সংবিধান সংশোধনের জন্য একটি সংসদীয় বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। আমরা বলেছি, সংস্কার আর সংশোধন এক নয়।’
জামায়াতের আমির আরও বলেন, ‘প্রথমে সরকারি দল ও বিরোধী দল এক সঙ্গে আমরা এটি চাইলাম। কিন্তু এখানে এসে গণভোটকে অগ্রাহ্য করা হলো। আমরা জনগণের কাছে ফিরে যাব। আমাদের দাবি কীভাবে আদায় করা যায়, জনগণকে সঙ্গে নিয়ে সেই কার্যক্রম গ্রহণ করব।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে