স্ট্রিম প্রতিবেদক

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে পন্টুন থেকে নদীতে পড়ে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজদের সন্ধানে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে।
আজ শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটসহ আশপাশের এলাকায় এই উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল।
এ সময় কোস্টগার্ডের পক্ষ থেকে মাইকিং করে নদীতে কাউকে ভাসমান বা মৃত অবস্থায় দেখলে তাৎক্ষণিক তথ্য দেওয়ার জন্য নৌযান চালক ও স্থানীয় বাসিন্দাদের অনুরোধ জানানো হয়। এদিকে বাসডুবির এই ঘটনায় এখন পর্যন্ত নারী, শিশু ও চালকসহ মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নৌপরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ২৫ মার্চ (বুধবার) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট দিয়ে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে তলিয়ে যায়।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত কেউ নিখোঁজ থাকার সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি বলেন, “এক নারী দাবি করেছেন তাঁর ভাইকে পাওয়া যাচ্ছে না। কিন্তু তিনি এই বাসের যাত্রী ছিলেন কি না বা কোথায় যাচ্ছিলেন, সে সম্পর্কে কোনো প্রমাণ দিতে পারেননি। এরপরও অধিকতর নিশ্চিত হওয়ার জন্য আমরা তল্লাশি চালাচ্ছি। এ ছাড়া এখন পর্যন্ত আর কেউ স্বজন নিখোঁজের দাবি করেনি।”

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩১ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে