স্ট্রিম ডেস্ক

ঘাস বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন লালমনিরহাট সদর উপজেলার নওদাবাস গ্রামের বাসিন্দা কাজল মিয়া (৩৬)। পরিত্যক্ত জমিতে উন্নত জাতের ঘাস চাষ করে লাভের মুখ দেখেছেন তিনি।
বাসসের এক প্রতিবেদনে কাজল জানান, তিনি প্রতিদিন সকালে ঘাস কেটে সদরের বড়বাড়ী বাজারে নিয়ে যান। সেখানে কৃষক, গৃহস্থ, গরুর খামারিসহ বিভিন্ন পেশার মানুষ তাঁর থেকে ঘাস কেনেন। প্রতিটি ঘাসের আঁটি আকার অনুযায়ী ১০ থেকে ২০ টাকা দামে বিক্রি হয়। রোজ ১২০০ থেকে ১৫০০ টাকার ঘাস বিক্রি হয়, যা থেকে মাসে ৩৫ থেকে ৪৫ হাজার টাকা আয় হয় তাঁর।
তিনি আরও জানান, আগে দিনমজুরি করে যা আয় হতো, তা দিয়ে সংসার চালানো কষ্টকর ছিল। তবে বর্তমানে ছয় সদস্যের সংসার তাঁর আয়েই চলছে। ঘাস চাষের পাশাপাশি কয়েকটি গরুও পালন করেন তিনি।
খামারি জলিল হোসেন (৫৪) বলেন, বাজারে অনেকেই ঘাস বিক্রি করেন, তাঁদের মধ্যে কাজল একজন। এখানে তুলনামূলক কম দামে ঘাস পাওয়া যায়। গরুর খাবার হিসেবে এটি বেশ দরকারি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইখুল আরিফিন জানান, বর্ষার সময় গবাদি পশুর খাদ্যসংকট দেখা দেয়। তখন এই ঘাস কাজে লাগে। ঘাস চাষে আগ্রহীদের আমরা সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দিচ্ছি।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে