স্ট্রিম প্রতিবেদক

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সঙ্গে পৃথক পৃথক সময় বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রসহ ৯টি দেশের ১১ কূটনীতিক। বৈঠকগুলো ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে দলটি।
আজ সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সারাদিনে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, ইতালি, জার্মানি, ফ্রান্স, সুইডেন, ডেনমার্কসহ ৯ দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা এসে এ বৈঠক করেন।
এসব বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে জানিয়ে রাতে দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, ‘এখানে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান কী ধরনের উন্নয়ন পরিকল্পনা নিচ্ছেন, তাঁর উন্নয়ন ভাবনা এবং আমাদের ৩১ দফার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। উনার উন্নয়ন প্ল্যান-এ কী কী থাকছে তা নিয়ে অনেক আলাপ হয়েছে।’
তিনি বলেন, ‘সরকার গঠন করলে বিএনপি কানাডা, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কীভাবে শক্তিশালী করবে তা আলোচনা হয়।’
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কাজের ধারা এবং অন্তর্বর্তী সরকারের কিছু কার্যধারা বিএনপি অব্যাহত রাখবে বলেও জানান হুমায়ুন কবির।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে নির্বাচন পরবর্তী সরকারের সঙ্গে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, জলবায়ুসহ স্বার্থ সংশ্লিষ্ট আরও অনেক ব্যাপারে তারা কাজ করতে আগ্রহী। আলোচনায় ট্রেড ও ইনভেস্টমেন্টসহ বিভিন্ন ধরনের দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয় গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে বিবেচিত—এ বিষয়টি আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায়।’
হুমায়ূন কবির বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে রোহিঙ্গা সংকটও আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল। কীভাবে এই সংকটকে ভবিষ্যতে একটি বহুপাক্ষিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গা ইস্যুটি আমাদের জাতীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ উদ্বেগ। আমরা এ সংকটের টেকসই সমাধানের জন্য বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।’
এ ছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক কীভাবে আরও শক্তিশালী করা যায়, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, এবং সামগ্রিক উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়। বিশেষ করে শিক্ষা খাতে ভোকেশনাল ও টেকনিক্যাল শিক্ষার ওপর গুরুত্বারোপ করা হয় বলে জানান হুমায়ূন কবির।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৭ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে