স্ট্রিম প্রতিবেদক

স্বাস্থ্য খাতের জনবল সংকট কাটাতে বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (১৩ জুলাই) সংসদে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে চিকিৎসক সংকট দূর করতে ও স্বাস্থ্যসেবার মান বাড়াতে দ্রুত বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি আরও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রক্রিয়াধীন, যার মধ্যে ৮০ হাজার পদ নারীদের জন্য সংরক্ষিত। নিয়োগপ্রাপ্ত নারী স্বাস্থ্যকর্মীরা মিডওয়াইফ, কেয়ারগিভার ও টেকনিশিয়ানের দায়িত্ব পালন করবেন।
নার্স নিয়োগের আইনি জটিলতা নিরসনের কথা জানিয়ে তিনি বলেন, ৪ হাজার ১০০ নার্সের নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে চলা একটি রিট মামলা খারিজ হয়েছে। সরকারের উদ্যোগ এবং অ্যাটর্নি জেনারেলের সহযোগিতার ফলে ৪ হাজার ১০০ নার্স ইতিমধ্যে কাজে যোগ দিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতির জন্য বিগত সরকারের ১৭ বছরের অপশাসন ও দুর্নীতি দায়ী। প্রয়োজনীয় জনবল ও টেকনিশিয়ান নিয়োগ না দিয়ে শুধু এক্স-রে ও রেডিওথেরাপিসহ বিপুল পরিমাণ চিকিৎসা সরঞ্জাম কেনা হয়েছিল। উপযুক্ত লোকবলের অভাবে কোটি কোটি টাকার এসব মূল্যবান যন্ত্রপাতি ব্যবহার করা যাচ্ছে না এবং হাসপাতালে পড়ে পড়ে নষ্ট হচ্ছে।
স্বাস্থ্য খাতের অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী জানান, দেশের সব ৫০ শয্যার উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার এবং আধুনিক পরীক্ষাগার স্থাপনের কার্যক্রম প্রক্রিয়াধীন।

.png)

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা করা হয়।
২৮ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে একটি ট্রাকভর্তি ২৪ টন সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই সার ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবি।
২ ঘণ্টা আগে
দেশের ৬৪টি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছে সরকার।
৫ ঘণ্টা আগে
সিরাজগঞ্জ সদরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত অপর একজনকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে