স্ট্রিম প্রতিবেদক

ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট—এই চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শনিবার (২ মে) প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরে গভীর বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় ওই চার বিভাগের কোথাও কোথাও আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
টানা বৃষ্টির প্রভাবে এলাকাগুলোর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও সতর্কবার্তায় বলা হয়েছে।
একই সঙ্গে টানা অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বলা হয়েছে, প্রবল বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত এমপিদের শপথ আগামীকাল রোববার হবে। শনিবার (২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংসদ সচিবালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ৯টায় সংসদ ভবনের শপথ কক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) সংরক্ষিত মহিলা আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ হবে।
২৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। উচ্চ আদালতের নির্দেশের প্রেক্ষিতে শনিবার (২ মে) নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এই ঘোষণা দেন।
১ ঘণ্টা আগে
পানির যথাযথ ব্যবহারের জন্য সরকার খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অতিবৃষ্টিতে যেন জলাবদ্ধতা না হয় এবং শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা সম্ভব হয়, সেজন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে জাল ভোট, বুথে টেম্পারিং এবং নির্বাচন কমিশন গঠনে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ তুলেছে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল। সংগঠনটির দাবি, প্রতিটি ধাপে অনিয়ম ও পক্ষপাতিত্বের কারণে এবারের নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়নি।
২ ঘণ্টা আগে