স্ট্রিম প্রতিবেদক

নিরাপদে প্রস্থানের পথ (সেফ এক্সিট) খুঁজছেন না, বরং বাকি জীবনও বাংলাদেশে কাটাবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাহিদ ইসলামের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে বুধবার (৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘এখন নাহিদ ইসলাম কেন এমন কথা বললেন, উনি যে নামগুলো (কোন উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন) প্রকাশ করেননি, যে আলোচনার বিষয়গুলো প্রকাশ করেননি—সেটা নিয়ে আমি কেমন করে মন্তব্য করব বলেন।’
পরিবেশ উপদেষ্টা আরও বলেন, ‘আমি যেটুকু দেখতে পাই খোলা চোখে—সেটা হচ্ছে, সকল রাজনৈতিক দলের মতো এই নবগঠিত রাজনৈতিক দলের সঙ্গে সরকারের ভালো একটা ওয়ার্কিং রিলেশনশিপ আছে। এটা তিনি অভিমান থেকে বলেছেন নাকি, তাঁর কোনো একটা ব্যাপারে গ্রিভেন্স আছে, এ বিষয়গুলো তাঁকেই পরিষ্কার করতে হবে। তিনি যদি কখনো কোনো বিষয়ে পরিষ্কার করেন, তখন সেটা নিয়ে সরকারের বক্তব্যের কথা আসে। তার আগে তো সরকারের বক্তব্যের কোনো সুযোগ নেই।
এই বক্তব্য নিয়ে নাহিদ ইসলামের সঙ্গে সরকারের বা আপনাদের কোনো কথা হয়েছে কি না—জানতে চাইলে রিজওয়ানা হাসান বলেন, ‘অনেক রাজনৈতিক দলের নেতা সরকারের বিভিন্ন বিষয়ে নানান কথা বলে যাচ্ছেন। এটা বলা তাদের তো অধিকার, এটাই তো গণতন্ত্রের চর্চা। এখন প্রতিটা বিষয় নিয়ে যদি আমরা প্রতিক্রিয়া দেখাই, প্রতিটা বিষয় নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে বলেন তো, আমাদের মন্ত্রণালয়গুলো আমরা কখন চালাব।’
বলা হচ্ছে যে, উপদেষ্টারা বিদেশ চলে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, সেফ এক্সিট (নিরাপদের দেশ ছাড়ার পথ) খুঁজছে—এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এ বিষয়ে আসলে তাঁকে (নাহিদ ইসলাম) তাঁর বক্তব্যকে সাবস্ট্যানশিয়েট করতে হবে। তাঁর বক্তব্য আমার সাবস্ট্যানশিয়েট করার বিষয় নয়, আমার খণ্ডানোরও বিষয় নয়। তথ্য-প্রমাণ, উপাত্ত… মানে বক্তব্যটা স্পেসিফিক হলে হয়তো সরকারের পক্ষ থেকে কোনো কথা বলা হতো। এটা হয়তো তাদের ধারণা, তারা মনে করে তাদের বক্তব্য হিসেবে বলেছে। এখানে সরকারের অবস্থান নেওয়ার তো কোনো সুযোগ নেই। সরকারের বক্তব্য দেওয়ার কোনো কিছু নেই।’
আসলেই কি বহু উপদেষ্টা এক্সিট খুঁজছেন—এ বিষয়ে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘আমি একদম কোনো এক্সিট খুঁজছি না। দেশেই ছিলাম। এর আগেও বহু ঝড়-ঝঞ্ঝা এসেছে, ওই সব ঝড়-ঝঞ্ঝা প্রতিহত করে দেশে থেকেছি। বাকিটা জীবনও বাংলাদেশেই কাটাব আপনাদের সাথে ইনশাআল্লাহ।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৭ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে