স্ট্রিম ডেস্ক

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (৪২) মারা গেছেন। রোববার (২৯ মার্চ) পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার সীমান্তবর্তী তালসারি সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে পানি ডুবে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, তালদারিতে একটি ধারাবাহিকের শুটিং করছিলেন রাহুল। সেই সময় পানিতে ডুবে যান তিনি। পরে টেকনিশিয়ানরা উদ্ধার করে দ্রুত স্থানীয় দিঘা হাসপাতালে নিলে চিকিৎসকরা রাহুলকে মৃত ঘোষণা করেন।
রাহুল ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির হাত ধরে খ্যাতি পান। সেই ছবির নায়িকা প্রিয়াঙ্কা সরকারকে মন দেন। পরে তাঁর সঙ্গেই গাঁটছড়া বাঁধেন। যদিও মাঝে তাদের বিচ্ছেদের খবর রটে। কিন্তু ছেলে সহজের কথা ভেবে ফের একসঙ্গে থাকা শুরু করেন রাহুল-প্রিয়াঙ্কা।
রাহুল দুই দশকের বেশি সময় ধরে টলিউডে কাজ করছেন। ছোটপর্দা থেকে বড়পর্দায়, ওয়েব দুনিয়ায় ছিল তাঁর অবাধ বিচরণ। অভিনয়ের পাশাপাশি ‘সহজ কথা’ নামের একটি পডকাস্ট শো সঞ্চালনা করতেন রাহুল। সেটিও তুমুল জনপ্রিয়। বর্তমানে তাঁকে দর্শকরা ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে দেখতে পাচ্ছিলেন। তাঁর এবং শ্বেতা মিশ্রর রসায়ন দর্শকদের নজর কেড়েছিল। টিআরপিতেও তাঁর ফল দেখা যাচ্ছিল। এছাড়া রাহুল আগে হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকে অভিনয় করেছেন।
রাহুলকে সম্প্রতি হইচই প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজ ‘ঠাকুমার ঝুলি’তে দেখেছেন দর্শকরা। সেখানে তিনি পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন।
১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম রাহুলের। অভিনয় যাত্রা শুরু করেন বাবার সঙ্গে রাজ দর্শন নামের একটি নাটকে বিজয়গড় থিয়েটার দলের মাধ্যমে। এরপর থেকে তিনি ৪৫০টির বেশি নাটকে অভিনয় করেছেন।
রাহুলের সঙ্গে ধারাবাহিকে রয়েছেন সোমাশ্রী চাকি। অভিনেতার মৃত্যুর খবর জানিয়ে তিনি বলেছেন, ‘আজই ঘটনার মাত্র ২ ঘণ্টা আগে একসঙ্গে শুটিং করেছি আমরা। আমাদের কলকাতা ফেরার কথা ছিল। শুটিং সেরে চলে এসেছিলাম। পানির মধ্যেই কিছু হয়েছে। ঠিক কী হয়েছে বলতে পারব না।’ তাঁকে ফেরার সময় রাহুল বলেছিলেন, ‘আর দেখা হবে না আমাদের।’
ধারাবাহিকে রাহুলের জেঠুর চরিত্রে অভিনয় করেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, সবাই তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন। পানিতে ডুবে মৃত্যু হয়েছে রাহুলের। মর্মান্তিক ঘটনা। ঘটনাটি প্যাক আপের পরে ঘটেছে। তবে ঠিক কীভাবে ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।
ভাস্কর জানান, বেশ কিছুক্ষণ পানির তলায় ছিলেন রাহুল। অনেকটা সময় পেরিয়ে গেলেও না ফেরায় তাঁকে আনতে গেলে মর্মন্তুদ এ ঘটনার সাক্ষী হন টেকনিশিয়ানরা।
ভাস্কর আরও জানান, তাঁরা শুটিং করে মধ্যাহ্নভোজে গিয়েছিলেন। রাহুল আরও কয়েকটি শট দিয়ে আসবেন বলে জানিয়েছিলেন। ‘কিন্তু এমন কিছু ঘটে যাবে ভাবতেও পারছি না। অবাক লাগছে। সুস্থ তরতাজা মানুষ এভাবে চলে গেল। ভাবা যাচ্ছে না’, যোগ করেন তিনি।

টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যুৎ সংকট দূর করতে সোলার প্যানেল স্থাপনের আশ্বাস দিয়েছেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। শুক্রবার (২৯ মে) বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এই কথা জানান তিনি।
২৯ মিনিট আগে
নোয়াখালীর সেনবাগে বৈদ্যুতিক তার চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই এলাকার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত চলা এই সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছেন অন্তত ২৫ জন।
১ ঘণ্টা আগে
জিয়াউর রহমানের এতো অল্প বয়সে এতো কিছু এচিভ করা বিস্ময়কর বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
২ ঘণ্টা আগে
গাইবান্ধায় ক্রেতা না পেয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে কোরবানির পশুর চামড়া ফেলে যাচ্ছেন অনেকে। কাঙ্ক্ষিত দাম না পেয়ে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন জেলার ক্ষুদ্র ও মৌসুমি ব্যবসায়ীরা।
২ ঘণ্টা আগে