স্ট্রিম প্রতিবেদক

সৌদি আরবের শীর্ষ ধর্মীয় নেতা ও গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ বিন মুহাম্মদ আল-শেখ ইন্তেকাল করেছেন। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে তিনি মারা গেছেন বলেন সৌদি রাজকীয় আদালতের বরাতে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।
শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল-শেখ ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর হজের খুতবা দিয়েছেন। ২০১৬ সালে তিনি বার্ধক্যজনিত কারণে অবসর নেন।
তিনি দেশটির সর্বোচ্চ ওলামা পরিষদ ও মুসলিম ওয়ার্ল্ড লিগের সুপ্রিস কাউন্সিলের প্রধানের দায়িত্বে ছিলেন। সৌদি আরবে গ্র্যান্ড মুফতিকে দেশের সর্বোচ্চ ধর্মীয় ব্যক্তিত্ব বলে ধরা হয়। বিশ্বব্যাপী সালাফি ধারার মুসলমানদের প্রভাবশালী ধর্মীয় নেতা হিসেবে শেখ আবদুল আজিজের বিশেষ খ্যাতি ও প্রভাব রয়েছে।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, শেখ আবদুল আজিজের জানাজা আজ আসরের নামাজের পর রিয়াদের ইমাম তুরকি বিন আবদুল্লাহ মসজিদে অনুষ্ঠিত হবে।
এ ছাড়া মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীসহ দেশের সব মসজিদেই আসরের নামাজের পর তাঁর গায়েবানা জানাজা পড়ানোর নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
সৌদি রাজকীয় আদালত বলেছে, তাঁর ইন্তেকালের সঙ্গে সঙ্গে সৌদি আরব ও মুসলিম বিশ্ব এক মহান আলেমকে হারিয়েছে। তিনি ইসলাম ও মুসলিম উম্মাহর খেদমতে অসাধারণ অবদান রেখেছেন।
তাঁর ইন্তেকালে সমবেদনা জানিয়েছেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজও।
সৌদি আরবে ‘আল-শেখ’ পরিবার ঐতিহ্যগতভাবে ধর্মীয় ও বিচার বিভাগীয় প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছে। তাঁরা মুহাম্মদ বিন আবদুল ওহাব (১৭০৩–১৭৯২)-এর বংশধর এবং প্রায় ২৫০ বছর ধরে ‘আল সৌদ’ তথা শাসক পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও আন্তঃবিবাহের বন্ধনে যুক্ত রয়েছে।

.png)

হামের উপসর্গে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
৫ মিনিট আগে
এসএসসি পরীক্ষায় টানা ১৭ বছর শতভাগ জিপিএ-৫ পাওয়ার অনন্য রেকর্ড ধরে রেখেছে রাজশাহী ক্যাডেট কলেজ। ২০১০ থেকে ২০২৬ সাল পর্যন্ত এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এই ১৭ বছরে প্রতিষ্ঠানটি থেকে মোট ৮৩২ জন পরীক্ষার্থী এসএসসিতে অংশ নেয়।
১৯ মিনিট আগে
জামালপুরে নিজঘরে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১০ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।
৪৩ মিনিট আগে
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো নির্ধারণবিষয়ক জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে