স্ট্রিম প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ‘জুলাই যোদ্ধা’দের দায়মুক্তি অধ্যাদেশ সরকার সানন্দে গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠকে যোগদানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন।
তিনি বলেন, ‘কিছু অধ্যাদেশে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ও অংশগ্রহণকারীদের “জুলাই যোদ্ধা” হিসেবে অভিহিত করা হয়েছে। তাদের আইনি সুরক্ষা দেওয়ার বিষয়টি আমাদের পরিকল্পনায় রয়েছে এবং আমরা তা সানন্দে গ্রহণ করব।’
জুলাই গণঅভ্যুত্থান এবং ছাত্র-জনতার বিপ্লবের আকাঙ্ক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ পাসের প্রক্রিয়া শুরু করেছে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংসদ অধিবেশনের প্রথম দিনেই সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করা হয়েছে। নিয়ম অনুযায়ী, ৩০ পঞ্জিকা দিবসের মধ্যে এই অধ্যাদেশগুলোর বিষয়ে চূড়ান্ত ফয়সালা করতে হবে।’
তিনি আরও জানান, বর্তমানে সংসদীয় স্থায়ী কমিটিগুলো গঠিত না হওয়ায় কার্যপ্রণালী বিধি অনুযায়ী একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। আজকের বৈঠকে এই অধ্যাদেশগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং কোনগুলো সরাসরি গ্রহণ করা হবে বা কোনগুলোতে সংশোধনী আনা হবে, সে বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।
গত সরকারের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা জনপ্রত্যাশা এবং জুলাইর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল তাদের দলীয় নেতাদের নামে। সেসব নাম পরিবর্তনের যেসব অধ্যাদেশ রয়েছে, সেগুলো আমরা গুরুত্বের সাথে গ্রহণ করব।’
সময়ের সীমাবদ্ধতা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের হাতে সময় খুব কম। ১২ তারিখে অধিবেশন শুরু হয়েছে এবং পরবর্তী অধিবেশন বসবে ২৯ তারিখ। এর মধ্যে প্রায় ১৫ দিনের মতো সময় অতিবাহিত হয়েছে। বাকি ১৫ দিনের মধ্যেই আমাদের সব কাজ গুছিয়ে নিতে হবে।’
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন পেয়েছিল।

নাটোরের লালপুরে বালুবোঝাই ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। গুরুতর অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
জাতিগত বৈষম্য ও বর্ণবাদ নির্মূল করে সাম্য ও মানবিক মর্যাদা সমুন্নত রাখতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশের সহকারী উপপরিদর্শকের (এএসআই) রূপম কান্তি দের (৪২) রহস্যজনক মৃত্যু হয়েছে।
৩ ঘণ্টা আগে
ঈদের তৃতীয় দিন পার হলেও সাজেক ভ্যালি পর্যটন ও বিনোদনকেন্দ্রে পর্যটকদের চাপ রয়েছে। খালি নেই কোনো রিসোর্ট কটেজের রুম। ঈদের তৃতীয় দিন সোমবার (২৩ মার্চ) প্রায় তিন হাজার ৫০০ পর্যটক সাজেক ভ্যালিতে ভ্রমণ করেছেন।
৪ ঘণ্টা আগে