স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মাহফুজুর রহমানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আমজাদের মোড় এলাকার আয়েশা টাওয়ারের একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়।
মাহফুজুর বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। মতিহার থানার ওসি গোলাম কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে সিলিং ফ্যান থেকে মাহফুজুর রহমানের লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা ধারণা করা হলেও, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, বেলা আড়াইটার দিকে তারা ঘটনা জানতে পারেন। পুলিশের প্রাথমিক সুরতহালে বলা হয়েছে, মাহফুজুর রহমান আত্মহত্যা করেছেন। তাঁর শরীরে আঘাতের চিহ্ন বা কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।
তিনি বলেন, ‘মাহফুজুর কলে থাকা অবস্থায় আত্মহত্যার প্রচেষ্টা শুরু করলে, তাঁর প্রেমিকা কাছের বন্ধুবান্ধব ও মেসের কেয়ারটেকারকে জানান। এরপর তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পান।’
ঘটনাস্থলে আসা ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আনোয়ারুল কবির ভুঁইয়া জানান, কোনোভাবেই তারা এটি ব্যাখ্যা করতে পারছেন না। মেধাবী শিক্ষার্থী এমন সিদ্ধান্ত নেবে– কখনো ধারণা করা সম্ভব নয়।
তিনি বলেন, মাহফুজুর রহমানের সহপাঠীদের সঙ্গে কথা বলে জানতে পারলাম– তারাও এই বিষয়ে আগে কিছুই জানত না। তাঁর যে প্রেমঘটিত সমস্যা চলছে, সহপাঠীরাও অবগত ছিল না। এই জায়গা থেকে আমার মনে হয়, শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্কটা আরও ভালো হওয়া দরকার। তারা সমস্যার কথা আমাদের সঙ্গে শেয়ার করলে এমন অপ্রত্যাশিত ঘটনা এড়ানো সম্ভব হবে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১১ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৩ ঘণ্টা আগে