স্ট্রিম সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খেলা দেখা নিয়ে তর্কের জেরে টর্চ লাইট জ্বেলে সংঘর্ষে জড়িয়েছেন দুইটি পাড়ার লোকজন। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
গতকাল রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যার পর উপজেলা সদরের হাবলিপাড়া গ্রামের পশ্চিমপাড়া ও পূর্বপাড়ার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, হাবলিপাড়া গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা বোরহান মিয়া কয়েক সপ্তাহ আগে পূর্বপাড়া এলাকার শিহাবের দোকানে মোবাইল ব্যাংকিং বিকাশ-এর মাধ্যমে টাকা পাঠাতে যান। টাকা পাঠাতে দেরি হওয়ায় দোকানিকে অকথ্য ভাষায় গালাগাল করেন বোরহান মিয়া। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হলে বিষয়টি মীমাংসা করে দেন স্থানীয়রা।
এদিকে রোববার বিকেলে স্থানীয় একটি মাঠে ফুটবল খেলা নিয়ে ফের তর্কে জড়ান শিহাব ও বোরহান। এতে লোকজন নিয়ে শিহাব ও তার বন্ধুদের ওপর হামলা করেন বোরহান। পরে রাতের আঁধারে টর্চ লাইচ জ্বেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষের লোকজন। সংঘর্ষের সময় ইট-পাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ায় পুরো এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। তাঁরা স্থানীয় ফার্মেসি ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সরাইল সার্কেল) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
২ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে