স্ট্রিম সংবাদদাতা

ছাত্রশিবিরের বিরুদ্ধে গুমের নাটক সাজিয়ে ভিকটিমদের অবমাননা, অনলাইনে সরকারকে মিথ্যা দোষারোপ এবং ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগ এনেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।
সংগঠনটির এসব অপরাধের প্রতিবাদে আজ রোববার (১৪ জুন), বিকেলে বিক্ষোভ মিছিল করেছে জাবি ছাত্রদল।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় ও নতুন প্রশাসনিক ভবন সংলগ্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এরপর সেখানে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা বলেন, গুমের মত একটি স্পর্শকাতর বিষয়ে নাটক সাজিয়ে বিগত ফ্যাসিস্ট হাসিনার অপরাধ হালকা করার চেষ্টা করছে ছাত্র শিবির। বর্তমান সরকারকে বিব্রত করার সব চেষ্টা চালাচ্ছে তারা।
সমাবেশে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীকের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন বাবর, যুগ্ম আহবায়ক হুমায়ুন হাবিব হিরণ প্রমুখ। তারা বলেন, শিবির বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশ্লীল এবং অশ্রাব্য ভাষায় বিভিন্ন মন্তব্য করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক সভাপতি জিসান মিয়া প্রধান নিখোঁজ হয়েছেন দাবি করে পুলিশের কাছে অভিযোগ করেন তার বড় ভাই রাসেল আহমেদ। এরপর তাকে ‘অপহরণের’ অভিযোগ তুলে উদ্বেগ জানিয়ে গতকাল শুক্রবার বিকেলে জামায়াত আমির শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। তবে পুলিশ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, অপহরণ নয় বরং এক নারীর করা ধর্ষণের অভিযোগ ও বিয়ের চাপ এড়াতে তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে